Friday, 5 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

ছয় মাসের মধ্যে ওয়ান ইলেভেনের মত সরকার আসতে পারে:নিউইয়র্কে আসিফ নজরুল

অনলাইন ডেস্ক পঠিত: 112 বার

প্রকাশিত: June 23, 2013 | 7:45 AM

বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র :
ছয় মাসের মধ্যে ওয়ান ইলেভেনের মত সরকার আসতে পারে:নিউইয়র্কে আসিফ নজরুলযুক্তরাষ্ট্র সফররত ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ও টকশো’র আলোচক ড. আসিফ নজরুল বলেছেন, ‘বাংলাদেশে গণতন্ত্র প্রক্রিয়া অব্যাহত রাখতে আগামী নির্বাচন পরিচালনায় কী রকম সরকার ব্যবস্থা থাকবে এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে। অন্যথায় আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে ওয়ান ইলেভেনের মত সরকার চলে আসতে পারে। যা কারোই কাম্য হতে পারে না।’ তিনি বলেন, বড় দলগুলোতেই যেখানে গণতন্ত্র নেই, সেখানে তারা দেশকে কী গণতন্ত্র দেবেন। স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় নিউইয়র্কে ‘ভবিষ্যত নির্বাচন, বর্তমান পরিস্থিতি’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ মন্তব্য করেন আসিফ নজরুল।
নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকাল আয়োজিত এ মতবিনিময় সভায় ড. আসিফ নজরুল বলেন, সামনের নির্বাচন অবশ্যই সুষ্ঠুভাবে এবং সবার কাছে গ্রহণযোগ্য করার বিকল্প নেই। তিনি উল্লেখ করেন, গণতন্ত্রের পূর্বশর্ত নির্বাচন। তাই নির্বাচনকে বিতর্কমুক্ত রাখার মূল দায়িত্ব সরকারকেই নিতে হবে। তিনি বলেন, রাজনৈতিক বিশ্বাসে আমাদের ভিন্নতা থাকতে পারে। কিন্তু মৌলিক বিষয়ে সব দলকে ঐকমত্যে পৌঁছতে হবে।
ড. আসিফ নজরুল আরো বলেন, দেশের সকল ক্ষেত্রেই অনেক মেধাবী তারুণ্য রয়েছে। শুধুমাত্র রাজনৈতিক যোগ্য নেতৃত্ব পেলে বিভিন্ন পর্যায়ে দেশের মানুষের অবদানের কারণে বিশ্ববাসী সম্মান জানাতে বাধ্য হবে। তিনি নোবেল বিজয়ী ড.মুহাম্মদ ইউনূসকে নিয়ে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কঠোর সমালোচনা করেন।
রেমিটেন্স পাঠিয়ে প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখছেন উল্লেখ করে প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসিফ নজরুল। তিনি রাজনীতির উর্ধ্বে ওঠে দেশের স্বার্থে সকল প্রবাসীদের কাজ করার আহবান জানান।
সাপ্তাহিক আজকালের প্রধান সম্পাদক ও প্রকাশক জাকারিয়া মাসুদ জিকোর সভাপতিত্ব মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক আহমেদ মুসা। সভার সঞ্চালক ছিলেন সাপ্তাহিক আজকালের নির্বাহী সম্পাদক মোহাম্মদ সাঈদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক দেশবাংলার সম্পাদক চৌধুরী সারওয়ারুল হাসান, প্রবীণ সাংবাদিক ম্ঈনুদ্দিন নাসের প্রমূখ। নিউইয়র্কের প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সম্পাদক-সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, সাহিত্যিকসহ সুধীজনেরা প্রায় ২ ঘন্টাব্যাপী প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। ইত্তেফাক
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV