Monday, 22 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জঙ্গিদের কোন বার্তায় লাইক, শেয়ার, মন্তব্য দিলে আইসিটি আইনে মামলা বাংলাদেশে

অনলাইন ডেস্ক পঠিত: 118 বার

প্রকাশিত: July 7, 2016 | 11:08 AM

জঙ্গিবাদ সমর্থনে কোন ভিডিও, ছবি, বার্তায় লাইক বা শেয়ার দিলে আইসিটি আইনে মামলা হবে বলে সতর্ক করেছে বাংলাদেশ পুলিশ। ইতিমধ্যে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকি দিয়ে আইএস ডিভিও প্রকাশ করেছে ইন্টারনেটে। জঙ্গি কর্মকান্ডের ওপর নজর রাখা মার্কিন গোয়েন্দা সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ ওই ভিডিওর খবর দিয়েছে। ওই সব ভিডিও-ও এ সতর্কতার আওতায় আসবে। পুলিশ সদর দপ্তরের ডিআইজি (মিডিয়া) একেএম শহিদুর রহমান মিডিয়াকে বলেছেন, (আইএসের) ওই ভিডিও কেউ আপলোড করলে, কেউ শেয়ার করলে, সামাজিক মাধ্যমে এই ভিডিওতে লাইক দিলে বা এর পক্ষে কমেন্ট করলে, ওই ব্যক্তির বিরুদ্ধে তথ্য-প্রযুক্তি (আইসিটি) আইনে মামলা করা হবে। পাশপাশি এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ ইন্টারনেটে পর্যবেক্ষণ করা হচ্ছে। বিডিনিউজ জানিয়েছে, পরে শহিদুর রহমানের স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটার, ইউটিউবে আইএস কিংবা জঙ্গিবাদের সমর্থনে কোনো ধরনের ভিডিও, ছবি, কোনো বার্তা আপলোড, শেয়ার করলে কিংবা মন্তব্য করলে বা লাইক দিলে তা হবে আইনত দন্ডনীয় অপরাধ। ওই বার্তায় আরও বলা হয়েছে, এ ধরনের কাজ থেকে বিরত থাকার জন্য বাংলাদেশ পুলিশ সকলকে অনুরোধ জানাচ্ছে। গুলশানে হামলাকারীদের প্রশংসা করে বাংলাদেশে আরও জঙ্গি হামলার হুমকি দিয়ে আইএসএর ওই নতুন ভিডিও প্রকাশের খবর দিয়েছে মঙ্গলবার সাইট ইনটেলিজেন্স গ্রুপের ওয়েবসাইট।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV