জঙ্গি ধরতে সহায়তাকারী বাংলাদেশি-মার্কিনের পদত্যাগ
অনলাইন ডেস্ক : নিউইয়র্ক পুলিশ বাহিনীর সোর্সের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিক। পুলিশের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর নিশ্চিত করেছে।রয়টার্স জানায়, ওই সোর্সের দায়িত্ব ছিল সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রাখা। তাঁদের কেউ নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছেন কি না, তা খতিয়ে দেখা। পুলিশ সূত্রের দাবি, যুক্তরাষ্ট্রে গোয়েন্দা ফাঁদে পা দিয়ে গত সপ্তাহে গ্রেপ্তার হওয়া কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের তদন্তের সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা ছিল না।
পুলিশ সূত্র জানায়, ২ অক্টোবর দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ১৯ বছর বয়সী ওই সোর্স। এক ফেসবুক বার্তায় তিনি বলেন, ‘বন্ধুদের সঙ্গে প্রতারণা করতে করতে আমি ক্লান্ত। সত্যি বলতে, ভেবেছিলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছি আমি। কিন্তু বাস্তবতা হলো, এটা তা নয়। যা করেছি, সবই অর্থের জন্য করেছি।’
রয়টার্সের খবরে বলা হয়েছে, ওই সোর্সকে সম্প্রতি নিয়োগ দেওয়া হয়েছিল। তবে কী পরিমাণ অর্থের বিনিময়ে তিনি এ কাজে জড়িয়েছিলেন, তা জানা সম্ভব হয়নি। ওই সোর্সের নাম বা তাঁর সম্পর্কে বিস্তারিত প্রকাশ করেনি নিউইয়র্ক পুলিশ সূত্র।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক বোমা মেরে উড়িয়ে দেওয়ার চেষ্টার অভিযোগে ১৭ অক্টোবর নিউইয়র্কে ছদ্মবেশী এফবিআই গোয়েন্দাদের হাতে গ্রেপ্তার হন বাংলাদেশি যুবক রেজওয়ানুল।
আইন প্রয়োগকারী সংস্থার সূত্র জানিয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ খতিয়ে দেখতে বিদেশি বংশোদ্ভূতদের ব্যবহার করে থাকে নিউইয়র্ক পুলিশ। নিউইয়র্ক পুলিশ বিভাগের উপকমিশনার পল ব্রাউনি জানিয়েছেন, পুলিশ বিভাগে যোগ দিতে হলে অবশ্যই যুক্তরাষ্ট্রের নাগরিক হতে হয়। তবে শতকরা ২০ ভাগ সদস্য নিয়োগ করা হয় বিদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের মধ্য থেকে। তিনি বলেন, ‘আমাদের বাহিনীর একটা অংশ বিদেশি বংশোদ্ভূত, যাদের মাতৃভাষা উর্দু, আরবি বা অন্য কিছু।’প্রথম আলো
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests