Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

জনদাবির মুখে উইলিয়াম-কেট’র দু’দফা চুম্বন

অনলাইন ডেস্ক পঠিত: 190 বার

প্রকাশিত: May 1, 2011 | 1:02 AM

ইউএসএনিউজ ডেস্ক: বাকিংহাম রাজপ্রাসাদের ব্যালকনিতে নতুন স্ত্রী ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটনকে দু’দফা চুমু দিয়েছেন ডিউক অব কেমব্রিজ উইলিয়াম। ১৯৮১ সালের ২৯শে জুলাই বিয়ের পর তার পিতা প্রিন্স উইলিয়াম ও মা প্রিন্সেস ডায়ানা ওই ব্যালকনিতে দাঁড়িয়েই রাজপরিবারের ইতিহাসে প্রথম চুমু খেয়েছিলেন। সেই পথ অনুসরণ করে উইলিয়াম-কেট স্থানীয় সময় বিকাল ১টা ২৭ মিনিটের সময় প্রথম চুমু খান। এর স্থায়িত্ব ছিল ০.৭৬ সেকেন্ড। তখন দ্য মল এলাকায় ৫ লাখ উত্তাল জনসমুদ্রের ভিতর থেকে আওয়াজ ওঠে- ওয়ান মোর প্লিজ। যে জনতা কড়া রোদ উপেক্ষা করে দাঁড়িয়ে আছে খোলা আকাশের নিচে, যারা তাদের বিয়ে দেখে আনন্দে মন জুড়াতে অধীর আগ্রহে অপেক্ষমাণ তাদের সেই দাবিকে প্রত্যাখ্যান করতে পারেননি উইলিয়াম-কেট। তারা ফের দ্বিতীয়বার চুমু খেলেন। এবারের চুমুর স্থায়িত্ব ছিল ১.২৫ সেকেন্ড। দুই মিনিট পর দেয়া এই চুমুর গভীরতা ছিল বেশি। স্থায়িত্ব ছিল বেশি সময়ের। কিন্তু এবার প্রথমবার মুখ সরাতে যান কেট মিডলটন। তখনও উইলিয়াম মুখ এগিয়ে ধরছিলেন আরও চুমুর আশায়। তাই অনলাইন দ্য সান শিরোনাম করেছে- ‘উইলিয়াম: কিস মি কেটি ওয়ান মোর টাইম’। নব দম্পতির চুমু বিনিময়ের সময় আকাশে রয়েল এয়ারফোর্সের বিমান ফ্লাইপাস্ট করছিল। কেট-উইলিয়াম ও অন্যরা উপরে তাকিয়ে তা দেখেন। কিন্তু কেটের সঙ্গী (ব্রাউডস মেইড) ৮ বছরের মারগারিতা আর্মস্ট্রং-জোনস ছোট্ট হওয়ায় সে তা দেখতে পায় নি। কেট তাকে সাহায্য করেন। উপরে তুলে ধরে দেখান। তাকে বলেন- তোমারও হাত নেড়ে অভিবাদনের জবাব দেয়া উচিত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV