Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জনপ্রিয়তায় হিলারি পেছনে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও -জনমত জরিপ

অনলাইন ডেস্ক পঠিত: 166 বার

প্রকাশিত: February 9, 2013 | 12:09 PM

ডেস্ক: জনপ্রিয়তায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে টপকে গেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন (৬৫)। সদ্য পরিচালিত এক জাতীয় জনমত জরিপ অনুযায়ী, হিলারিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিবিদ। জরিপের পরিসংখ্যান অনুযায়ী, ৬১ শতাংশ মার্কিনি হিলারির প্রতি তাদের সমর্থন জানিয়েছেন। অন্যদিকে ৩৪ শতাংশ মানুষ বিপরীত অবস্থান নিয়েছেন। এদিকে জনপ্রিয়তার বিচারে হিলারির নিকটতম প্রতিদ্বন্দ্বী ওবামার প্রতি সমর্থন জানিয়েছেন ৫১ শতাংশ মানুষ। বিপরীত অবস্থানে ছিলেন ৪৬ শতাংশ। বাইডেনকে ভালো নম্বর দিয়েছেন ৪৬ শতাংশ মানুষ। ৪১ শতাংশ মানুষ মনে করেন তার বিপরীত। হিলারি দায়িত্ব ছাড়ার এক সপ্তাহ পর জরিপটি চালানো হয়। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। ২০১৬ সালের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে অনেকেই বিবেচনা করছেন তাকে। পরিবারের প্রতি মনোযোগী হবেন জানালেও রাজনীতিতে আবার সক্রিয়ভাবে ফিরে আসার সম্ভাবনাও নাকচ করেননি তিনি।মানবজমিন
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV