জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন নিউজার্সির হাসপাতালে ভর্তি
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক. নিউইয়র্ক : অসুস্থ হয়ে নিউজার্সির হাসপাতালে ভর্তি হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী বেবী নাজনীন। স্থানীয় সময় বুধবার থেকে নিউজার্সির প্যাটারসনের একটি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই শিল্পী। এ তথ্য নিশ্চিত করেছেন বেবী নাজনীনের ছোট ভাই এনাম সরকার। জানা যায়, আগে থেকে বেবী নাজনীনের কিডনিজনিত সমস্যা ছিল। হঠাৎ জ্বরসহ বেশ কিছু সমস্যা দেখা দেওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তবে বর্তমানে তার শারীরিক অবস্থা উন্নতির দিকে বলে জানিয়েছেন এনাম। বেশ কয়েক বছর ধরে একমাত্র ছেলেকে নিয়ে বেবী নাজনীন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। বেবী নাজনীন ১৯৭০ এর দশকের শেষ দিকে সংগীত ক্যারিয়ার শুরু করেন। পরের দুই দশকে ক্যারিয়ারের শীর্ষ সময় উপভোগ করেন তিনি। গায়িকার জনপ্রিয় গানের তালিকায় আছে— এলোমেলো বাতাস, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, ঘুম ভাঙ্গায়া গেল রে মরার কোকিলে, দু’চোখে ঘুম আসে না ও কাল সারা রাত ছিল স্বপনের রাত। ‘সাহসী মানুষ চাই’ চলচ্চিত্রের গানের জন্য ২০০৩ সালে জাতীয় পুরস্কার পান তিনি।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes