Sunday, 25 October 2026 |
শিরোনাম
ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের
সব ক্যাটাগরি

জনসমক্ষে নারী সাংবাদিককে ধর্ষণের আদেশ!

অনলাইন ডেস্ক পঠিত: 76 বার

প্রকাশিত: April 21, 2014 | 9:47 PM

‘ওকে নির্মমভাবে ধর্ষণ করো’। রাশিয়ার এক রাজনীতিবিদ ভøাদিমির জিরোনোভস্কি সংবাদ সম্মেলন চলাকালে অন্তঃসত্ত্বা নারী এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ হয়ে দুই পুরুষ সহকারিকে এমন আদেশ দেন। এ খবর দিয়েছে বৃটেনের দ্য ইন্ডিপেন্ডেন্ট। ঘটনাটি ঘটে রাশিয়ার দুমাতে। এছাড়াও ভøাদিমির জিরোনোভস্কি নারী সাংবাদিকদের ‘লেসবিয়ান’ ও ‘নিম্ফোমেনিয়াক’ বলে কটুক্তি করে। নারীবিদ্বেষমূলক অরুচিকর কটুক্তি করার কারণে দুমা’র এথিকস কমিশন ভøাদিমির জিরোনোভস্কি নামের ডানপন্থি ওই রাজনীতিবিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করবে। ৩ মাসের জন্য জনসমক্ষে বক্তব্য প্রদান করার ওপর নিষেধাজ্ঞা দেয়া হতে পারে তার বিরুদ্ধে। স্টেলা দুবোভিতস্কায়া নামের ওই নারী সাংবাদিককে নিয়োগকারী প্রতিষ্ঠান রাশিয়া টুডে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারে। ভøাদিমির জিরোনোভস্কিকে স্টেলা তাকে প্রশ্ন করেছিলেন, রাশিয়ান পুরুষদের ইউক্রেন প্রবেশে নিষেধাজ্ঞা আরোপে দেশটির সিদ্ধান্তের প্রতিক্রিয়া হিসেবে কূটনৈতিক জবাব দেয়া উচিত কিনা। জবাবে ৬৭ বছর বয়সী জিরোনোভস্কি বলেন, ইউক্রেনের রাজনীতিবিদরা নিম্ফোমেনিয়াক। এরপর তিনি ওই রিপোর্টারকে উদ্দেশ্য করে একই কটুক্তি করেন। অন্তঃসত্ত্বা এক নারী সাংবাদিকের উদ্দেশ্যে এমন অরুচিকর আক্রমণাত্মক কটুক্তি করা থেকে বিরত থাকার কথা বলা হলে তিনি বলেন, ‘তুমি যদি অন্তঃসত্ত্বা হও তাহলে এটা তোমার জন্য কোন জায়গা না। আমাদের দরকার স্বাস্থ্যবান মানুষ। অন্তঃসত্ত্বা মহিলাদের কাজে আসা উচিত নয়। বাসায় বসে থেকে তোমরা সন্তানের দেখাশোনা কর, বুঝতে পেরেছ।’ এরপরই তিনি তার দুই পুরুষ সহকারীকে উদ্দেশ্য করে বলেন, আমি যখন বলব তখন তোমরা তার দিকে দৌড়ে গিয়ে নির্মমভাবে ধর্ষণ করবে। যখন তাদের মধ্যে একজন স্টেলাকে স্পর্শ করা শুরু করে অন্য সংবাদকর্মীরা তাতে বাধা দেয়ার চেষ্টা করেন। ইন্টারফ্যাক্সের রিপোর্টার ইউলিয়া চাকালোভা ভøাদিমির জিরোনোভস্কিকে উদ্দেশ্য করে বলেন, তার কথাবার্তা অবমাননাকর ও অসম্মানজনক। এর জবাবে জিরোনোভস্কি বলেন, এখানে নাক গলিয়ে তুমি কি করছ? তুমি কি লেসবিয়ান? এখান থেকে বের হয়ে যাও। জনসমক্ষে অতিরঞ্জিত মন্তব্য করার ক্ষেত্রে জিরোনোভস্কি বেশ পরিচিত। এরপর তিনি সরাসরি টিভি সাক্ষাতকারে স্টেলা দুবোভিতস্কায়ার প্রতি ক্ষমা প্রার্থনা করেছেন। তিনি বলেন, আমি কিছুটা রূঢ় কথা বলেছি। এতে কেউ মনঃকষ্ট পেলে আমি দুঃখিত।মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ