জন্মভূমি সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্নার পরলোকগমন
ইউএসএনিউজঅনলাইন.কম. ডেস্ক. নিউইয়র্ক: নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্না সরকার (৮১) পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত কারণে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নেত্রকোনা শহরের নাগড়া পাড়াস্থ নিজ বাসায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বলে জানা গেছে। শুক্রবার (১১ ডিসেম্বর) নেত্রকোনা শ্মশানঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয় এবং আগামী ২৩ ডিসেম্বর তার শ্রাদ্ধ অনুষ্ঠিত হবে। খবর ইউএনএ’র।
চিরবিদায়কালে জোৎস্না সরকার এক ছেলে বিনয় সরকার, ছেলের বউ, দুই নাতি এবং ৬ ভাই ও তিন বোন সহ বহু আত্নীয়-স্বজন রেখে যান। তার স্বামী সাবেক প্রধান শিক্ষক অক্ষয় কুমার সরকার ৫/৬ বছর আগে পরলোকগমন করেন। প্রয়াত জোৎস্না সরকারের ভাইদের মধ্যে রতন তালুকদার নিউইয়র্কের কুইন্স ভিলেজ এবং বিজন তালুকদার উডসাইডে বসবাস করেন। অন্যান্য ভাই-বোনেরা বাংলাদেশ ও কলকাতায় বসবাস করেন।
শোক প্রকাশ: সাপ্তাহিক জন্মভূমি সম্পাদক রতন তালুকদারের বড় বোন জোৎস্না সরকারের মৃত্যুতে নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।
এছাড়াও সাপ্তাহিক ঠিকানা’র সম্পাদকমন্ডলীর সভাপতি ও ভারপ্রাপ্ত সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকা সম্পাদক ও টাইম টেলিভিশন-এর সিইও আবু তাহের, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ এবং নিউইয়র্ক ভিত্তিক বার্তা সংস্থা ইউএনএ সম্পাদক এবিএম সালাহউদ্দিন আহমেদ গভীর শোক সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্নার শান্তি কামনা করেছেন।
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি
- New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections
- Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity
- নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান
- সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের