Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

জরিপে তথ্য: শেখ হাসিনার জনপ্রিয়তা ৭৭%

অনলাইন ডেস্ক পঠিত: 116 বার

প্রকাশিত: May 12, 2012 | 4:54 PM

বিশ্বের শীর্ষ একটি জনমত জরিপকারী প্রতিষ্ঠানের জরিপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ডের প্রতি ৭৭ শতাংশ বাংলাদেশীর আস্থা রয়েছে বলে জানানো হয়েছে।
জরিপটিতে সফল রাষ্ট্রনায়ক হিসেবে এশিয়ার নেতাদের মধ্যে প্রথম কাতারেই রয়েছেন দ্বিতীয়  মেয়াদে সরকার পরিচালনাকারী  শেখ হাসিনা। তালিকায় তার অবস্থান সপ্তম।
জরিপে অংশ নেয়া ১৯ শতাংশ মানুষ তার ওপর নাখোশ বলে জানিয়েছে। মন্তব্য করেনি ৪ শতাংশ মানুষ। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্যালআপের এই জরিপে হাসিনা পেছনে ফেলেছেন প্রতিবেশী ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং, নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন ফিলিপ কি, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সুসিলো বামবাং ইউধোইয়োনো, ভিয়েতনামের প্রধানমন্ত্রী নুয়েন টান ডাং, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডকেও। এশিয়ার সবচেয়ে শিল্পোন্নত দেশ জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিকো নোডার অবস্থানও তার পেছেনে।
উল্টো অবস্থা পাকিস্তানের  প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির। তালিকায় সর্বশেষ অবস্থানটি তার। দেশটির মাত্র ২০ শতাংশ মানুষ মনে করে জারদারি ঠিক পথে আছেন। আর তার প্রতি অনাস্থা জানিয়েছে ৭৭ শতাংশ মানুষ। ২১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের কার্যক্রমের ওপর জনগণের মনোভাব নিয়ে জরিপটি করা হয়েছে।
ভারতের ৫৯ শতাংশ মানুষ মনে করে প্রধানমন্ত্রী মনমোহন সিং ঠিক পথে চলছেন। আর প্রধানমন্ত্রী ইয়োশিহিকোর প্রতি আস্থা রেখেছে মাত্র ৪৪ শতাংশ জাপানি। প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের কাজের প্রতি সমর্থন জানিয়েছে অস্ট্রেলিয়ার ৪৫ শতাংশ মানুষ। আর জন কি’র প্রতি সমর্থন আছে নিউজিল্যান্ডের ৭২ শতাংশ মানুষের।
এশিয়ার দেশগুলোর মধ্যে জনগণের আস্থা অর্জনের দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন লাওসের প্রেসিডেন্ট চৌমালি সায়াগনাসন। তার দেশের ৯৭ শতাংশ মানুষ মনে করেন তিনি সঠিক কাজ করছেন। এরপরই কম্বোডিয়ার হুন সেন, শ্রীলঙ্কার  প্রেসিডেন্ট মাহিন্দ রাজাপাকসে, সিঙ্গাপুরের লি হিয়েন লুং, ফিলিপাইনের বেনিনো আকিনো ৩ ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব তুন রাজ্জাকের প্রতি জনগণের সমর্থন বেশি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছেন। ২০১১ সালের ৫ই এপ্রিল থেকে ৪ঠা ডিসেম্বরের মধ্যে এ জনমত যাচাই করা হয়েছে। প্রতিটি দেশের  ক্ষেত্রে এক হাজারের মতো প্রাপ্তবয়স্ক মানুষের সঙ্গে সরাসরি বা  টেলিফোনে কথা বলে এ জরিপ পরিচালনা করা হয়েছে।
সূত্র: বিডিনিউজ/মানবজমিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV