জর্জিয়ার আটলান্টার একটি মহাসড়কে ডলারের হাজার হাজার নোট!
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জর্জিয়ার আটলান্টার একটি ব্যস্ত মহাসড়কে বিভিন্ন মূল্যমানের হাজার হাজার ডলারের নোট রাস্তায় ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। এসব নোট কুড়াতে গাড়ি থামিয়ে হাইওয়েতে নেমে পড়েন চালক আর যাত্রীরা। যে যেভাবে পেরেছেন ডলার কুড়িয়েছেন। অনেকে কেটে পড়েন ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই।
জানা গেছে, ট্রাকে করে এটিএম বুথের জন্য ডলার নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু দুর্ঘটনাবশত ট্রাকের পেছনের কাভার্ড খুলে গিয়ে সেই ডলারের বান্ডেল ছড়িয়ে পড়ে রাস্তায়। এরপর বাতাসে সেই বান্ডেল খুলে রাস্তায় ছড়িয়ে পড়ে ডলারের নোট। বেশ কিছু দূর যাওয়ার পরে টনক নড়ে ট্রাকচালকের। কিন্তু ততক্ষণে হাইওয়ের রাস্তা ভরে গেছে ডলারে।
এমন দৃশ্য দেখে হকচকিয়ে যান হাইওয়ে দিয়ে যাওয়া গাড়িচালক ও যাত্রীরা। অনেকেই রাস্তার পাশে গাড়ি থামিয়ে যে যেমন পেরেছেন ডলার কুড়িয়ে নিয়েছেন।
এমন অকল্পনীয় মুহূর্তের ভিডিও করলেন কেউ কেউ। পুলিশ আসার খবর জানতে পেরে অনেকে কেটে পড়েন তখনই। পুলিশের হাতে অনেকে কুড়িয়ে পাওয়া ডলার তুলে দেন। পুলিশও তড়িঘড়ি রাস্তা থেকে ডলারগুলো জমা করতে শুরু করে।
এক পুলিশ কর্মকর্তা জানান, ট্রাক-চালকের গাফিলতিতে এ ঘটনা ঘটেছে। কিন্তু এভাবে রাস্তা থেকে অন্যের ডলার কুড়িয়ে নেওয়াটা চুরির শামিল।
সিসিটিভি ফুটেজ থেকে কারা কারা ডলার কুড়িয়ে নিয়ে গেছেন তা জানার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক তদন্তের পর পুলিশের ধারণা, হাইওয়ে দিয়ে যাওয়া গাড়িচালক ও যাত্রীরা প্রায় এক লাখ মার্কিন ডলার এভাবে কুড়িয়ে নিয়ে গেছেন।
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান
- ওয়ার্ল্ড হিউম্যান রাইটস ডেভেলপমেন্ট ইউএসএর সাধারণ সম্পাদক ড. সাদিয়া আফরিন এরা
- চরমোনাই পীরের যুক্তরাষ্ট্র সফর উপলক্ষে নিউইয়র্কে দোয়া মাহফিল, কুরআন-সুন্নাহর আলোকে বয়ান
- New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার
- ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি