জর্জিয়া আটলান্টার ডা. মানিকের একমাত্র ছেলে সাকিব আলীর ইন্তেকাল
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার বিশিষ্ট চিকিৎসক ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চির একমাত্র ছেলে শাকিব আলী (২৯) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজেউন। ৬ এপ্রিল সকালে ক্যালিফোর্নিয়ার লস অ্যান্জেলেসে নিজ বাসা থেকে বাংলাদেশি আমেরিকান তরুন প্রকৌশলী সাকিব আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বিখ্যাত আমাজন মিউজিকের সফটওয়্যার ইঞ্জিনিয়ার ছিলেন সাকিব।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ তদন্ত শেষে মরদেহ হস্তান্তরে কয়েকদিন সময় লাগতে পারে।
লস অ্যান্জেলেসে মরহুমের প্রথম জানাজা শেষে তার মরদেহ নিয়ে যাওয়া হবে আটলান্টায়। সেখানে জানাজা ও দাফন সম্পন্ন হবে বলে তার স্বজনরা জানিয়েছেন। সাকিব জর্জিয়া ষ্টেট সিনেটর নাবিলা ইসলামের কাজিন৷

জর্জিয়ার বাংলাদেশীূ কমিউনিটি নের্তৃবৃন্দ সাকিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও আল্লাহ রাব্বুল আ’লামীনের দরবারে মাগফিরাত কামনা করেছেন৷ আল্লাহ পাক সাকিবকে জান্নাতবাসী করুন৷ ডা. মোহাম্মদ আলী মানিক ও শাকিরা আলী বাচ্চিকে পুত্র হারানোর শোক সহ্য করার পর্যাপ্ত ধৈর্য ও শক্তি প্রদান করুন৷
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
- Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
- Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
- নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
- শিশু ও নারীর কল্যাণে বিনিয়োগ সুরক্ষায় ঋণসংকট মোকাবিলায় জাতিসংঘের নেতৃত্বে আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান ড. তিতুমীরের
- বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নিউইয়র্ক স্টেট কমান্ড ইউএসএ’র সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মজিবের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও স্মরণ সভা
- Trump Admin Rescinds Public Charge Rule