Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জর্জিয়া আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

অনলাইন ডেস্ক পঠিত: 171 বার

প্রকাশিত: November 4, 2019 | 2:35 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : যথাযথ ভাবগম্ভীর মর্যাদায় গতকাল রোববার (৩ নভেম্বর) যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের জর্জিয়া শাখা জেল হত্যা দিবস পালন করে স্থানীয় বিসমিল্লাহ গ্রিল এন্ড চাইনিজ রেস্টুরেন্টে। এক মিনিট নীরবতা পালন, প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার আদর্শ নিয়ে আলোচনা এবং বিশেষ মোনাজাতের মাধ্যমে পালন করা হয়। বাঙালী জাতিকে নেতৃত্বশূন্য করতে ৪২ বছর আগে ১৯৭৫ সালের ৩ নবেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে অন্তরীণ জাতির চার মহান সন্তান, মুক্তিযুদ্ধের অন্যতম পরিচালক, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী ও জাতির জনক বঙ্গবন্ধুর একনিষ্ঠ ঘনিষ্ঠ সহচর, জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রিসভার সদস্য ক্যাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ও নৃশংসভাবে হত্যা করা হয়।

অনুষ্ঠানে জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ রহমান এর সভাপতিত্বে ও জর্জিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপ‌তি মাহবুব আলম সাগর এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে আওয়ামী পরিবার ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং সমাজের সম্মানীত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ছিলেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি শ্রদ্ধেয় দিদারুল আলম গাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি শেখ জামাল ও নেহাল মাহমুদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া বাংলাদেশ সমিতির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জর্জিয়া আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগ নেতা সাদমান সুমন, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ কায়েদুজ্জামান, ফরহাদ হোসেন, জর্জিয়া আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সামীর জাহান সম্রাট ও সহ-সভাপতি মোহাম্মদ ওয়াসি উদ্দিন, সামাজিক ব্যক্তিত্ব লিওকত হুসাইন,ওমর ফারুক।
প্রধান অতিথি দিদারুল আলম গাজী তার বক্তব্যে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ভুমিকা তুলে ধরেন।

জর্জিয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহামুদ রহমান বলেন, জেল হত্যা দিবস উপলক্ষে এই অনুষ্ঠানকে নিয়ে যারা স্বাধীনতা বিরোধী অপশক্তির সাথে হাত মিলিয়ে তাদের উপদেশ ও পরামর্শ নিয়ে জর্জিয়া আওয়ামী লীগ কে বিভক্ত করার চেষ্টা করেছে, তাদের প্রতি তীব্র ঘৃণা ও প্রতিবাদ।

সভায় প্রধান অতিথি জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী দোয়া ও সাধারণ সম্পাদক মাহামুদ রহমান সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV