জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যু : আটলান্টিক সিটিতে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ
আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত ৩১ মে রবিবার দুপুরে আটলান্টিক সিটির ২৭১৫, আটলানটিক এভিনিউতে অবস্হিত ‘পাবলিক সেইফটি ভবন’ এর সামনে এই প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ কর্মসূচীতে অংশগ্রহনকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন। কৃষ্ণাঙ্গদের পাশাপাশি অনেক শ্বেতাঙ্গ, স্প্যানিশ ও এশিয়ান কমিউনিটির লোকজন এই প্রতিবাদ সমাবেশে সামিল হন।
প্রতিবাদ সমাবেশে আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল, আটলান্টিক সিটি কাউন্সিল সভাপতি জর্জ টিবিট,কাউন্সিল এট লারজ এম ও ডেলগাডো, ৫ম ওয়ার্ড এর কাউন্সিলর এম আনজুম জিয়া, আটলান্টিক সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ যোগ দেন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কেনেডী প্লাজায় গিয়ে শেষ হয়।
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
- নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
- জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয়
- নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন