Saturday, 13 June 2026 |
শিরোনাম
নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ব্রুকলিন স্ট্রিট ফেয়ার অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ
সব ক্যাটাগরি

জর্জ ফ্লয়েডের নিষ্ঠুর হত্যাকান্ডের প্রতিবাদে আটলান্টিক সিটিতে বিক্ষোভ

অনলাইন ডেস্ক পঠিত: 180 বার

প্রকাশিত: June 7, 2020 | 12:34 PM

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে পুলিশের হেফাজতে থাকাকালীন কৃষ্ণাঙ্গ আমেরিকান জর্জ ফ্লয়েডের করুণ মৃত্যুতে যুক্তরাষ্ট্র জুড়ে প্রতিবাদ ও বিক্ষোভের ধারাবাহিকতায় নিউজারসি রাজ্যের আটলান্টিক সিটিতেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত ৬ জুন,শনিবার দুপুরে সিটি হলের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভকারীরা মিছিল সহকারে আটলান্টিক সিটির ২৭১৫, আটলানটিক এভিনিউতে অবস্হিত ‘পাবলিক সেইফটি ভবন’ এর সামনে এসে জড়ো হন।এখানেও প্রতিবাদ এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচীতে অংশগ্রহনকারীদের কণ্ঠে ছিল পুলিশি বর্বরতার বিরুদ্ধে নানা স্লোগান, আর হাতে ছিল প্রতিবাদী সব পোস্টার-ব্যানার-ফেস্টুন। কৃষ্ণাঙ্গদের পাশাপাশি অনেক শ্বেতাঙ্গ,স্প্যানিশ ও এশিয়ান কমিউনিটির লোকজন এই প্রতিবাদ সমাবেশে সামিল হন। প্রতিবাদ সমাবেশে নিউজারসি রাজ্যের সিনেটর ক্রিস এ ব্রাউন, আটলান্টিক সিটির মেয়র মার্টি স্মল সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। প্রতিবাদ সমাবেশ শেষে একটি মিছিল আটলান্টিক সিটির বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV