জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের টিকে থাকার বিষয়টি দুরূহ হয়ে উঠেছে-জাতিসংঘ এর সতর্কবাণী

বন উজাড় হচ্ছে। মেস্যর ভান্ডার হ্রাস পাচ্ছে। পানির চাহিদা বাড়ছে এবং জলবায়ু পরিবর্তনের কারণে মানুষের টিকে থাকার বিষয়টি দুরূহ হয়ে উঠেছে। জাতিসংঘ এই সতর্কবাণী উচ্চারণ করেছে। এদিকে বিশ্বে দিন দিন জনসংখ্যা বাড়ছে। কিন্তু সে হারে বাড়ছে না খাদ্য উত্পাদন। এর কারণ অনুসন্ধানে কাজ করছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। সমপ্রতি এ বিষয়ে গতমাসের শেষের দিকে তারা ফুড সিকিউরিটি অ্যান্ড পভার্টি ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক: কি চ্যালেঞ্জেস অ্যান্ড পলিসি ইস্যুস নামে একটি প্রতিবেদন প্রকাশ করে।
এডিবি’র কর্মকর্তারা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি এমন বিভিন্ন কারণ নিয়ে গবেষণা করেছেন। এর মাধ্যমে তারা বের করার চেষ্টা করেছেন কোন কারণটি আসলে এর জন্য সবচেয়ে বেশি দায়ী। উত্তরে তারা জানতে পেরেছেন, খাদ্য নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি হলো জলবায়ু পরিবর্তন ও এর প্রভাব। এছাড়া, বাণিজ্যনীতি, উন্নয়ন, খাদ্য ও সম্পদ ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ও খাদ্য নিরাপত্তার জন্য হুমকির কারণ হতে পারে বলে মনে করে সংস্থাটি।—খবর বিবিসি, ডয়চে ভেলে
এডিবি’র প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে যে ধরনের সমস্যা হয় সেটা অল্প সময়ে সমাধান করা কষ্টসাধ্য একটা ব্যাপার। এর জন্য প্রয়োজন দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং আন্তর্জাতিক সহযোগিতা।
এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে আগামী ১০০ বছরে এশিয়া অঞ্চলে খাদ্য উত্পাদন কমে যেতে পারে বলে আশঙ্কা করছে এডিবি। বিশেষ করে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ধান উত্পাদন প্রায় ৫০ শতাংশ কমে যেতে পারে বলে মনে করছে এশীয় উন্নয়ন ব্যাংক।
এডিবি’র এই আশঙ্কার একটা উদাহরণ হচ্ছে শ্রীলঙ্কা। সেখানে গত বছর বন্যা ও খরার কারণে ধান উত্পাদন প্রায় ২০ শতাংশ কমে যায়। এর ফলে নিম্নবিত্ত বা নিম্ন-মধ্যবিত্ত পরিবারের বড় সন্তানেরা লেখাপড়া ছেড়ে দিচ্ছে। ঠিকমত ফসল উত্পাদন করতে না পারায় পরিবারের খরচ চালাতে বাবা-মা’র পাশাপাশি বড় সন্তানকেও বিভিন্ন কাজে নেমে পড়তে হচ্ছে। ফলে তারা স্কুলে যেতে পারছে না।
শ্রীলঙ্কার জলবায়ু বিশেষজ্ঞ রিজা ইয়াহিয়া বলছেন, খাদ্য নিরাপত্তা আর বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি, এই দুটি বিষয় নিয়ে তারা বেশ উদ্বিগ্ন। তিনি বলেন, শ্রীলঙ্কার কৃষি জমিতে অধিক পরিমাণে সার ব্যবহার করায় সেগুলোর উত্পাদন ক্ষমতা কমে গেছে। দেশটির আরেক বিশেষজ্ঞের মতে, পানি ব্যবস্থাপনাও শ্রীলঙ্কার কৃষি খাতের একটি বড় সমস্যা। সেখানকার কৃষকরা এখনও পানির জন্য সেচ বিভাগের উপর নির্ভর করে থাকে। কৃষকরা এখনও মনে করে না যে সেচের জন্য তাদের নিজেদেরই পানির ব্যবস্থা করা উচিত।ইত্তেফাক
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests