‘জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্ব’ : জাতিসংঘ মহাসচিব
ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরাঁ বিশ্ববাসীকে সতর্ক করলেন। তিনি বলেছেন, জলবায়ু পরিবর্তনের লড়াইয়ে হেরে যাচ্ছে বিশ্ব। এ জন্য তিনি জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তির চেয়েও জোরালো পদক্ষেপ নেয়ার জন্য বিভিন্ন দেশের সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। সুইজারল্যান্ডের ডাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন হলো আমাদের সময়কে কিভাবে সংজ্ঞায়িত করা হবে সেই ইস্যু। আমরা লড়াইয়ে হেরে যাচ্ছি। এই প্রবণতার মোড় ঘুরিয়ে দেয়া হতে হবে প্রধান বিষয়। বিভিন্ন দেশ এ সমস্যার সমাধান করতে পারবে বলে আশাবাদী নন তিনি।
তা সত্ত্বেও তিনি বলেন, আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হওয়া উচিত এই ইস্যু। এ জন্য আমাদের রাজনৈতিক ইচ্ছা থাকতে হবে। আমাদের প্রয়োজন হবে এমন সব সরকার, যারা বুঝতে পারবে এটাই হলো আমাদের সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার।
উল্লেখ্য, জলবায়ু বিষয়ক প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। একই রকম হুমকি দিয়েছেন ব্রাজিলে নির্বাচিত নতুন উগ্র ডানপন্থি নেতা জায়ের বোলসোনারো।
ওদিকে প্যারিসে সম্পাদিক জলবায়ু চুক্তিতে যেসব প্রতিশ্রুতি দেয়া হয়েছে তা যথেষ্ট নয় বলে মন্তব্য করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি ফেসবুকে বলেছেন, আমাদেরকে আরো শক্তিশালী প্রতিশ্রুতি দিতে হবে। জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে আরো বেশি পদক্ষেপ নিতে হবে। এর সঙ্গে মানিয়ে নিতে আরো ব্যবস্থা নিতে হবে। আর দরিদ্র দেশগুলোকে দিতে হবে আর্থিক সহায়তা।
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!
- Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum
- নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
- বাংলাদেশের সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ স্মরণে নিউইয়র্কে বৃহত্তর বরিশালবাসীর দোয়া মাহফিল ও আলোচনা সভা
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে