Sunday, 14 June 2026 |
শিরোনাম
নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি নি হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয় যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব‍্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন‍্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র‌্যালি’ নিউইয়র্কে সিএমবিএ’র ১৬তম ‘লিটল বাংলাদেশ ব্রুকলিন পথমেলা’ অনুষ্ঠিত Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation
সব ক্যাটাগরি

জলবায়ু পরিবর্তনের শিকার পরিযায়ী পাখি, সমস্যায় পড়ার আশঙ্কায় বিশ্বের অনেক দেশের মানুষ

অনলাইন ডেস্ক পঠিত: 123 বার

প্রকাশিত: May 8, 2013 | 9:57 AM

জলবায়ু পরিবর্তনের কারণে সাগরের পানির উচ্চতা ক্রমেই বাড়ছে। এতে ভবিষ্যতে বড় ধরনের সমস্যায় পড়ার আশঙ্কায় রয়েছেন বিশ্বের অনেক দেশের মানুষ। দুশ্চিন্তায় রয়েছেন বিজ্ঞানীরাও, বিশেষ করে পরিযায়ী পাখিদের নিয়ে। অস্ট্রেলিয়ার একদল বিজ্ঞানী বলছেন, সাগরের পানির স্তর বেড়ে যাওয়ায় পরিযায়ী পাখিরা তাদের খাবারের স্থান হারিয়ে ফেলবে। এ কারণে হারিয়ে যেতে পারে বেশ কয়েকটি প্রজাতি। প্রতি বছর কয়েক মিলিয়ন পরিযায়ী পাখি রাশিয়া ও আলাস্কা থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া এবং অস্ট্রেলিয়ায় পাড়ি জমায়। এ দীর্ঘপথ পাড়ি দেয়ার সময় মাঝখানের কোনো এক জায়গায় তারা বিশ্রাম নেয়। সে সময় তারা প্রয়োজনমত খাওয়া-দাওয়া করে পরবর্তী যাত্রার জন্য শক্তিও সঞ্চয় করে নেয়। কিন্তু সাগরের পানি বেড়ে গেলে এসব জায়গা হারিয়ে যেতে পারে বলে আশঙ্কা গবেষক রিচার্ড ফুলারের। তিনি গবেষণা দলের একজন সদস্য। গবেষকরা বলছেন, উপকূল এলাকায় বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও উপকূলীয় জমিগুলো কৃষিকাজে ব্যবহার করার কারণে পরিযায়ী পাখিদের বিশ্রাম নেয়ার জায়গা কমে যাচ্ছে। আলাস্কা, রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান, ফিলিপাইন, ভিয়েতনাম, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পাপুয়া নিউগিনি, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উপকূলীয় এলাকায় জরিপ চালিয়েছে গবেষক দল। তাদের মতে, সাগরের পানি বেড়ে পরিযায়ী পাখিদের বিশ্রাম এলাকার ২৩ থেকে ৪০ শতাংশ কমে গেলে প্রায় ৭০ শতাংশ পাখি কমে যেতে পারে। সূত্র : ডিডব্লিউ/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV