Monday, 8 June 2026 |
শিরোনাম
Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes
সব ক্যাটাগরি

জলবায়ু পরিবর্তনে পদক্ষেপ নেওয়ার এখনই সময়

অনলাইন ডেস্ক পঠিত: 82 বার

প্রকাশিত: September 23, 2014 | 5:40 PM

গোটা বিশ্বেই জলবায়ু পরিবর্তনের বিষয়টি এখন মাথাব্যথার কারণ হয়ে দাড়িয়েছে। জলবায়ুর বৈশ্বিক এই পরিবর্তনে ক্রমেই বিপদ ঘনিয়ে এসছে। আর এটি নিয়ে বিশ্ব নেতারা নিউইয়র্কে এক বৈঠকে বসেছেন। ১২০ টি দেশের নেতাদের নিয়ে গতকাল জলবায়ু বিষয়ক এই সম্মেলনের উদ্বোধন করা হয়। এতে উদ্বোধনী ভাষণ দেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। ভাষণে বান কি মুন বলেন, জলবায়ু পরিবর্তন এই সময়ের অত্যন্ত আলোচিত বিষয়। এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার এখনই সময়। বক্তব্যে তিনি জলবায়ুর হুমকি মোকাবেলায় অন্যতম কর্ণধার সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোরের কথা উল্লেখ করেন। মহাসচিব আরও বলেন, এমন ঘোষণা আসতে হবে যা গ্রিন হাউজ গ্যাস নিঃসরণ কমাবে, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সক্ষমতা বাড়াবে। একইসঙ্গে ২০১৫ সালের মধ্যে একটি অর্থবহ চুক্তি নিশ্চিত করার পক্ষে রাজনৈতিক সদিচ্ছার প্রকাশ পাবে। আর একটি কার্যকর ও অর্থবহ চুক্তিই হোক এ সম্মেলনের উদ্দেশ্য। মহাসচিবের ডাকে সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র কিংবা সরকার প্রধান ছাড়াও অর্থ ও বাণিজ্যিক বড় বড় প্রতিষ্ঠান, সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নিয়েছেন। তারা সবাই তাদের নিজ নিজ দেশের পক্ষ থেকে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে কী করা হবে তার ঘোষণা দিয়েছেন। বান কি বান কি মুন আরও বলেন, জলবায়ু সম্মেলন বিশ্ব নেতাদের জন্য একটি বড় সুযোগ। এর মধ্য দিয়েই তারা নিজেদের চ্যাম্পিয়ন হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবে।

উল্লেখ্য, আল গোর, হলিউড অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও, চীনের অভিনেত্রী লি বিংবিং ও রাজেন্দ্র পাচৌরি জাতিসংঘ জলবায়ু প্যানেলের প্রধান। তারা সবাই এই বিষয়ে ২০০৭ সালে একত্রে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। জাতিসংঘ চায় বৈশ্বিক উষ্ণতা শিল্প এলাকাগুলোতে দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবব্ধ রাখতে। কিন্তু বিজ্ঞানীরা বলছেন যেভাবে কার্বন নি:সরণ হচ্ছে তাতে এই শতাব্দীর শেষের দিকে তাপমাত্রা দ্বিগুনেরও বেশি বেড়ে যাবে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে, এই নি:সরণ গ্যনি হাউজ গ্যাসের মাত্রা বাড়িয়ে তুলছে। ১৯৯৭ সালের কিয়েটো প্রটোকল এই নি:সরণ কমানোর জন্য প্রথম আর্ন্তাজাতিকভাবে চুক্তি করা হয়। যার মেয়াদ ২০১২ সালে শেষ হয়েছে। এএফপি।বাংলাদেশ প্রতিদিন

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV