জল-ডাঙার ‘প্যান্থার’
অনলাইন ডেস্ক : জল ও স্থলে চরে যে, সে-ই উভচর। উদ্ভাবকেরা উভচর যান উদ্ভাবনে দীর্ঘদিন ধরেই কাজ করছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের উদ্ভাবকেরা এমন একটি উভচর গাড়ি তৈরি করেছেন যা একটি চার চাকার গাড়ি, আবার নৌযানও। এটি চরে বেড়াতে পারে উঁচু-নিচু ভূমিতেও। ডাঙায় ও জলে সমান তালে চলতে সক্ষম গাড়ির দেখা সাধারণত জেমস বন্ড সিরিজের চলচ্চিত্রের জন্যই মানানসই। সম্প্রতি ডেইলি মেইল জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়াভিত্তিক প্রতিষ্ঠান ওয়াটারকার সম্প্রতি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির উভচর যান তৈরির দাবি করেছে। ওয়াটারকারের তৈরি এ গাড়িটির নাম ‘প্যান্থার’। ওয়াটারকার নির্মাতাদের দাবি, প্যান্থার যখন পানিতে চলে তখন সর্বোচ্চ ঘণ্টাপ্রতি ৪৫ মাইল গতি তুলতে পারে আর ডাঙায় সর্বোচ্চ ৮০ মাইল গতিতে ছুটতে পারে। গাড়ি থেকে জলযান হিসেবে রূপান্তর গাড়িটির মাত্র ১৫ সেকেন্ড সময় লাগে। ১৫ ফুট গাড়ির আদলে তৈরি এ উভচর যানটির দাম ৮৯ হাজার পাউন্ড।প্রথম আলো
- নিউইয়র্কে চিটাগাং অ্যাসোসিয়েশন অফ আমেরিকা’র সংবাদ সম্মেলন: সংগঠনের বিরুদ্ধে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কোন নির্বাচন নয়
- যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের মূলধারার ব্যবসা-বাণিজ্য রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তিতুমীরের
- নিউইয়র্কে বাংলাদেশ সেমিট্রির কবরে মরদেহ সমাহিত করা যাবে ১ জুলাই থেকে
- যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীদের জন্যে বাংলাদেশ এখন সবচেয়ে কার্যকর ও উপযোগী দেশ: প্রধানমন্ত্রীর অর্থনীতি ও পরিকল্পনা উপদেষ্টা ড. তিতুমীর
- নিউ জার্সির আটলান্টিক সিটিতে মেয়র মার্টি স্মল সিনিয়র স্কলারশিপ প্রোগ্রাম, আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ জুন
- নিউইয়র্কে মুনার ঈদ পুনর্মিলনী
- নিউইয়র্কে বাংলাদেশী ডক্টর ফোরাম অব নর্থ আমেরিকা’র উদ্যোগে ডা. ডোনার ও ডা. হারুন সংবর্ধিত
- নিউইয়র্ক স্টেট ডেমোক্র্যাটিক প্রাইমারী নির্বাচনে এসেম্বলিম্যান প্রার্থী জাকির চৌধুরীর ‘কমিউনিটি র্যালি’