Sunday, 7 June 2026 |
শিরোনাম
SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয় A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল
সব ক্যাটাগরি

লাদেনের উত্তরসূরি জাওয়াহিরি এখন এক নম্বর সন্ত্রাসী :যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক পঠিত: 132 বার

প্রকাশিত: May 9, 2011 | 5:09 PM

ইউএসএনিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ওসামা বিন লাদেনের স্থলাভিষিক্ত হলেন আয়মান আল জাওয়াহিরি। লাদেনের মৃত্যুর পর জাওয়াহিরিই এখন বিশ্বের এক নম্বর সন্ত্রাসী_ সম্প্রতি এমন ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা টম ডনিলন। তবে তার ধারণা, নেতৃত্বের দিক দিয়ে লাদেনের ধারে-কাছেও নেই জাওয়াহিরি। সিআইএর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার মতে, জাওয়াহিরিই লাদেনের উত্তরসূরি হবেন। কিন্তু তিনি সংগঠনে তেমন জনপ্রিয় নন। তার নেতৃত্ব তিক্ততার সৃষ্টি করবে। জাওয়াহিরি বেশি কর্তৃত্ববাদী এবং কম ক্যারিশম্যাটিক।
মুখ খুলেছে লাদেনের পঞ্চম স্ত্রীর পরিবার : মুখ খুলতে শুরু করেছে লাদেনের পঞ্চম ও সর্বশেষ স্ত্রীর পরিবার। লাদেন হত্যার সময় আমল আল সাদাহ (২৯) নামে তার এই স্ত্রীর পায়ে গুলি করেছিল মার্কিন কমান্ডোরা। পরিবারটি বলছে, লাদেনের সঙ্গে বিয়ের পর মেয়ের বিষয়ে মুখ খুলতেই তারা ভয় পেতেন। আল সাদাহ ইয়েমেনের একটি রক্ষণশীল পরিবারের মেয়ে। তবে বিয়ের আগে তিনি চরমপন্থি ছিলেন না। আহমদ নামে তার এক আত্মীয় জানান, পারিবারিকভাবে বিয়ের পর মেয়েকে ভাগ্যের হাতেই ছেড়ে দিয়েছিল পরিবারটি। ইয়েমেনি সরকারও চুপ থাকতে তাদের চাপ দিয়েছিল।
তালেবানদের বিক্ষোভ :সোমবার পাকিস্তানের ওয়াজিরিস্তানে লাদেনের স্মরণসভা ও বিক্ষোভ করেছে তালেবানরা। তারা যুক্তরাষ্ট্র ও পাকিস্তানবিরোধী স্লোগানও দেয়। দক্ষিণ ওয়াজিরিস্তানের প্রধান শহর ওয়ানার ৫ শতাধিক তালেবান বিক্ষোভ করে। এ সময় তারা আশপাশের মার্কেটের দোকান বন্ধ করে দেয়। বিক্ষোভে স্থানীয় জনগণও অংশ নেয় বলে জানিয়েছে এএফপি। তালেবানপন্থি মৌলভি ইব্রাহিম বলেন, লাদেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV