Thursday, 23 July 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women
সব ক্যাটাগরি

জাতির উদ্দেশে ভাষণ:মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক সেপ্টেম্বরের নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকবেন

অনলাইন ডেস্ক পঠিত: 178 বার

প্রকাশিত: February 11, 2011 | 9:40 AM

ইউ এসএনিউজ ডেস্ক: মিসরের প্রেসিডেন্ট হোসনি মোবারক ক্ষমতা ছাড়ার ব্যাপক গুঞ্জনের মধ্যে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে সেপ্টেম্বরের নির্বাচন পর্যন্ত ক্ষমতায় থাকবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি ওই নির্বাচনের মধ্য দিয়েই ক্ষমতা ছাড়বেন বলে জানিয়ে দিয়েছেন।প্রসঙ্গত, ২৫ জানুয়ারি থেকে মোবারকের পতন ও গণতন্ত্রকামী বিক্ষুব্ধ জনতার সাথে সরকারপন্থীদের শুরু হওয়া রক্তক্ষয়ী আন্দোলনের মুখে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক টেলিভিশন ভাষণে তিনি এই ঘোষণা দেন। বিবিসিসহ বেশ কয়েকটি বার্তাসংস্থা এ ভাষণ সরাসরি সম্প্রচার করে।তার ভাষণের পর রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে সমবেতরা মুবারকের ক্ষমতা ছাড়ার দাবিতে স্লোগান দিতে থাকে। গণতন্ত্রকামী জনতা আরো বিক্ষুব্ধ হয়ে উঠেছে।মোবারক তার ভাষণে মিসরের জনগণের দাবিকে যুক্তিসঙ্গত বলে উল্লেখ করেন। তবে তিনি বলেন, সংবিধান অনুসারে সেপ্টেম্বরে ‘অবাধ ও নিরপেক্ষ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি ক্ষমতা হস্তান্তর করবেন। সেই নির্বাচনে যেই জয়ী হোক না কেন, তিনি তা মেনে নেবেন। এই সময়ের মধ্যে মিসরের সংবিধান সংশোধন করা হবে জানিয়ে আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করারও ঘোষণা দেন মোবারক।এখনি পদত্যাগ না করার কারণ ব্যাখ্যা করতে গিয়ে মিসরীয় প্রেসিডেন্ট বলেন, “আমি বিদেশি চাপের কাছে নতি স্বীকার করতে পারি না উল্লেখ করে তিনি আরো বলেন, একটি নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত আমি সরে দাঁড়াতে পারি না,” যোগ করেন তিনি।তিনি মিসর ছেড়ে যাবেন না বলেও জানান তিনি।আলোচনার মাধ্যমে বিক্ষোভকারীদের দাবি মানা হচ্ছে প্রমাণ করতে ভাইস প্রেসিডেন্ট ওমর সুলায়মানের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন বলেন বলে জানান মোবারক। তিনি জানান, মিসর দিনদিন শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের দিকে এগুচ্ছে।বিরোধীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে প্রাথমিক ঐকমত্য হয়েছে বলে ভাষণে দাবি করেন মোবারক।তিনি বলেন, “সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যেই জয়ী হোক, তার কাছে ক্ষমতা হস্তান্তরের আগ পর্যন্ত সংবিধান রক্ষায় আমি প্রতিজ্ঞাবদ্ধ।”তার এই ঘোষণার সঙ্গে সঙ্গে কায়রোর তাহরির চত্বরে জড়ো হওয়া লাখো জনতা ক্ষোভে ফেটে পড়ে।মোবারক পদত্যাগ করতে পারেন, এমন গুঞ্জনে বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই ওই চত্বর জনারণ্যে পরিণত হয়।এদিকে, মিসরের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টির (এনডিপি) মহাসচিব হোসেন বাদরাওয়ি সন্ধ্যার পর বিবিসিকে বলেছিলেন মুবারক পদত্যাগ করতে পারেন। মোবারক ভাইস প্রেসিডেন্ট ওমর সুলায়মানের হাতে ক্ষমতা হস্তান্তর করবেন বলে তিনি ‘আশা’ করছেন।ভাষণের মাঝখানেই তাহরির চত্বরে জড়ো হওয়া প্রায় তিন লাখ মানুষ ক্ষোভে ফেটে পড়ে।
প্রসঙ্গত, হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, গত ১৬ দিনের সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় অন্তত ২৯৭ জন নিহত হয়েছে। হতাহতের ঘটনা ছাড়াও আন্দোলনে বিপর্যস্ত হয়েছে দেশটির অর্থনীতি। আর্থিক ক্ষতির পরিমাণ ৩১ কোটি ডলার ছাড়িয়ে গেছে বলে হিসাব দিয়েছেন মিশরের ক্রেডিট এগ্রিকোল ব্যাংকের বিশ্লেষকরা।সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে সংগঠিত হয়ে মিশরের প্রেসিডেন্ট হোসনি মুবারকের পদত্যাগের দাবিতে ২৫ জানুয়ারি কায়রোর রাজপথে নামে হাজার হাজার মানুষ। আন্দোলন দমনে পুলিশি হস্তক্ষেপের পর বিক্ষোভ আরো জোরদার হয়।বিক্ষোভে অংশ নিতে ২৮ জানুয়ারি কায়রো ফেরেন জাতিসংঘের সাবেক প্রধান পরমাণু অস্ত্র পরিদর্শক এল বারাদি। এদিন সন্ধ্যা ৭টা থেকে পরদিন ভোর ৬টা পর্যন্ত প্রাদেশিক শহরগুলোতে কারফিউ জারি করে সরকার। রাজপথে নামে সেনাবাহিনী। কিন্তু কারফিউ ভেঙে বিক্ষোভ চলে কায়রোর তাহরির স্কয়ারে।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV