Thursday, 23 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation
সব ক্যাটাগরি

জাতিসংঘের আন্ডার সেক্রেটারী জেনারেল প্রশংসা করলেন বাংলাদেশে নারী ক্ষমতায়নের

অনলাইন ডেস্ক পঠিত: 37 বার

প্রকাশিত: November 2, 2010 | 1:05 AM

 ফ্লোরিডা থেকে এনাঃ জাতিসংঘে মহিলা বিষয়ক আন্ডার সেক্রেটারী জেনারেল মিশেল ব্যাচলেট বাংলাদেশের নারী ক্ষমতায়ন এবং নারীদের স্বাবলম্বী করার  বহুমুখী কার্যক্রমের প্রশংসা করেছেন। এক্ষেত্রে তিনি বাংলাদেশের প্রধান প্রধান এনজিও এবং সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন।

  

 ফ্লোরিডার মায়ামী ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ৪৩ দেশের প্রতিনিধিত্বকারী বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্স এসোসিয়েশন প্রদত্ত এওয়ার্ড গ্রহণের পর মিশেল ব্যাচলেট বাংলাদেশী ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। গত ৩০ অক্টোবর এই মতবিনিময় সভায় বাই-ন্যাশনাল চেম্বার অব কমার্সের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট আতিকুর রহমানের সাথে এ সময় ফ্লোরিডাস্থ বাংলাদেশ আমেরিকা চেম্বার অব কমার্সের র ভাইস প্রেসিডেন্ট শামীম জি খান, ইকবাল গণি চৌধুরী, আজাদুল ইসলাম, উপদেষ্টা নূরল মোমেন, সালাহ ইউ আহমেদসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া বাই ন্যাশনাল চেম্বারের প্রেসিডেন্ট লিটা হ্যাগারসহ অন্য ভাষাভাষীর কর্মকর্তারাও ছিলেন। মিস মিশেল বাংলাদেশের সার্বিক কল্যাণে জাতিসংঘের বিভিন্ন ফোরামে চলমান কার্যক্রমের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, বাংলাদেশের কূটনীতিকরাও জাতিসংঘের সংস্কার কর্মসূচিতে অবদান রেখে চলেছেন। শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ভূমিকা অনস্বীকার্য। বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে মিস মিশেল বলেন, এ মুহূর্তে কোন পরিকল্পনা নেই। নিকট ভবিষ্যতে বাংলাদেশে যাবার প্রচন্ড আগ্রহ রয়েছে। এ সময় জনাব আতিক উল্লেখ করেন যে, চেম্বারের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল নতুন বছরের মাঝামাঝিতে ঢাকা সফর করবে। সে সময় মিস মিশেলকে সাথে পেলে বাংলাদেশে চলমান বিভিন্ন কার্যক্রমের ব্যাপারে তিনি আরো বেশী ধারণা অর্জনে সক্ষম হবেন। জনাব আতিক এ প্রসঙ্গে এনাকে বলেছেন যে তিনি ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেনের সাথে শীঘ্রই যোগাযোগ করে মিস মিশেলকে আনুষ্ঠানিক আমন্ত্রণের পদক্ষেপ গ্রহণ করবেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, চিলির সাবেক প্রেসিডেন্ট মিস মিশেল নিজ দেশেও উন্নয়ন কর্মকান্ডে প্রশংসিত হয়েছেন। আরো উল্লেখ্য যে, এর আগে বাই ন্যাশনাল চেম্বারের পক্ষ থেকে নোবেল পুরষ্কার বিজয়ী ড. মুহম্মদ ইউনূসকেও এওয়ার্ড প্রদান করা হয়েছে। 

 
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV