Sunday, 26 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতিসংঘের ইকোসকের কর্মসংস্থান বিষয়ক বৈঠকে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের যোগদান

অনলাইন ডেস্ক পঠিত: 109 বার

প্রকাশিত: July 4, 2012 | 1:16 AM

নিউইয়র্ক : নিউইয়র্কে সোমবার সকালে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জাতিসংঘের ইকোসকের কর্মসংস্থান বিষয়ক পর্যালোচনা বৈঠকের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন। বৈঠকের উদ্বোধনী পর্বে বক্তৃতা করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নাসের আব্দুল আজিজ। এসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন ও মিশনের ইকোনোমিক মিনিস্টার মোঃ নজিবুর রহমান উপস্থিত ছিলেন।

ইকোসকের কর্মসংস্থান বিষয়ক এবারের পর্যালোচনার মূল প্রতিপাদ্য বিষয় “উৎপাদন ক্ষমতা বাড়ানো, কর্মসংস্থান ও মানসম্পন্ন কাজ নিশ্চিত করা।”
বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন নিউইয়র্কে সোমবার বিকেলে আলজেরিয়ার শ্রম কৌশল ও মঙ্গলবার  বিকালে কাতারের শ্রম কৌশল বিষয়ক বক্তব্য তুলে ধরেন।

DSC02221___SaKiL

বাংলাদেশের শ্রম মন্ত্রী নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে বাংলাদেশের শ্রম ও কর্মসংস্থান পরিস্থিতি বিষয়ক বক্তব্য তুলে ধরেন। বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্যে বাংলাদেশের শ্রমিকরা সরকারী-বেসরকারী খাতে তাদের ন্যায্য পারিশ্রমিক প্রাপ্তি অব্যাহত থাকা এবং বর্তমান সরকারের আমলে ব্যাপক কর্মসংস্থান প্রান্তিক জনপদে তৃণমূল মানুষের আত্মকর্মসংস্থানে সরকারী উদ্যোগের বিষয় তুলে ধরেন।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV