দেশে ফেরত কর্মীদের জন্য জাতিসংঘের কাছে ক্ষতিপূরণ চাইবে বাংলাদেশ
রিপোর্টার: আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোতে চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে দেশে ফেরত আসা কর্মীদের জন্য জাতিসংঘের কাছে ক্ষতিপূরণের আবেদন জানাবে বাংলাদেশ। এছাড়া, দেশে ফিরে আসা এ শ্রমিকদের প্রশিক্ষণ ও ঋণ সুবিধা দেবে সরকার। রাজনৈতিক অস্থিরতার কারণে বিদেশ ফেরত কর্মীদের মধ্যে যারা প্রশিক্ষণ নিয়ে স্ব স্ব কর্মসংস্থানে নিয়োজিত হতে চায় তাদের প্রশিক্ষণ ও প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ঋণ সুবিধা দেয়ার ব্যবস্থা নেয়া হবে। গতকাল সংসদে প্রশ্নোত্তরপর্বে এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি জানান, ২০০৯ সালে ৭২ হাজার ২১৭ জন ও গত বছর ৪৩ হাজার ৫০৩ জন কর্মী বিদেশ থেকে ফেরত এসেছে। জামায়াতে ইসলামীর এএইচএম হামিদুর রহমান আযাদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বিদেশ থেকে ফেরত আসা কর্মীদের পুনর্বাসনে বিভিন্ন দেশ ও দাতা সংস্থার কাছে অর্থ সহায়তা চাওয়া হবে। মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিমাসে ৩০ থেকে ৩৫ হাজার অর্থাৎ বছরে চার লাখ কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করে। এক্ষেত্রে বিদেশ ফেরত কর্মীদের জন্য ১০ ভাগ কোটা নির্ধারণ করা হবে। মন্ত্রী জানান, বর্তমানে লিবিয়ায় প্রায় ৬০ হাজার বাংলাদেশী কর্মী রয়েছে। এরমধ্যে গত ২৮ শে ফেব্রুয়ারি থেকে গত ১৫ই মার্চ পর্যন্ত ২২ হাজার ৪৭ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। মমতাজ বেগমের প্রশ্নে মন্ত্রী জানান, বিএনপি-জামায়াত জোট আমলে ইরাক ও লেবাননে শ্রমিক প্রেরণ বন্ধ ছিল। বর্তমানে সেসব দেশে আবার শ্রমিক পাঠানো শুরু হয়েছে। মন্ত্রী জানান, চলতি অর্থবছরের গত ফেব্রুয়ারি পর্যন্ত দুই লাখ ৪৯ হাজার ৫৮৭ জন বাংলাদেশী কর্মী বিদেশে কর্মসংস্থান লাভ করেছে। তিনি জানান, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও বাংলাদেশ ওভারসীজ সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর জনবল কাঠামো বদলে যাচ্ছে। বর্তমান জনবল কাঠামো অনুযায়ী বিএমইটি’র অনুমোদিত পদের সংখ্যা দুই হাজার ১২৭টি। নতুন ৩৫টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ২২টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং ছয়টি বিভাগীয় জনশক্তি ও কর্মসংস্থান অফিস স্থাপনের জন্য আরও চার হাজার ৪৬২টি পদ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে।
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030