Thursday, 11 June 2026 |
শিরোনাম
Bangladesh Calls for Stronger UNDP Support on Climate Finance and Smooth LDC Graduation জলবায়ু অর্থায়ন ও এলডিসি উত্তরণে ইউএনডিপি’র অধিকতর সহায়তার আহ্বান বাংলাদেশের নিউইয়র্কের জ্যাকসন হাইটসে কমার্শিয়াল পার্কিং প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ যুক্তরাষ্ট্র প্রবাসী আবু সাইদ আহমদ কেন্দ্রীয় যুবদলের সহ-সভাপতি মনোনীত নিউইয়র্ক সিটির কমিউনিটি অ্যাকশন বোর্ড এর প্রতিনিধি নির্বাচিত আব্দুস শহীদ Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
সব ক্যাটাগরি

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রধান এবং নোবেল জয়ী ড. ইউনূসের মধ্যে বৈঠক

অনলাইন ডেস্ক পঠিত: 85 বার

প্রকাশিত: September 8, 2019 | 10:34 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) নবনির্বাচিত মহাপরিচালক কো দোংইয়ুর সঙ্গে বাংলাদেশী নোবেল জয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বৈঠক করেছেন। এফএও মহাপরিচালক রোমে অবস্থিত সংস্থাটির প্রধান কার্যালয়ে  ড. ইউনূসকে আমন্ত্রণ জানান ৪ সেপ্টেম্বর। মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে “এফএও-ইউনূস প্রজেক্ট” নামে একটি যৌথ সামাজিক ব্যবসা প্রকল্প নিয়ে আলোচনা ছিল এই বৈঠকের উদ্দেশ্য। প্রকল্পটিতে অর্থায়ন করছে ইতালিয়ান সরকার।

খাদ্য ও কৃষি সংস্থার সাথে এই বৈঠকে প্রফেসর ইউনূস বিশেষ করে পরিবেশগত সংকট ও গ্রামাঞ্চলে তরুণ উদ্যোক্তা সৃষ্টির প্রয়োজনের প্রেক্ষাপটে কৃষির ভবিষ্যৎ নিয়ে তার মতামত তুলে ধরেন যাতে চাকরির খোঁজে গ্রাম থেকে তরুণদের শহরে অভিবাসনের গতি কমিয়ে আনা যায়। উল্লেখ্য যে, ড. ইউনূসের সহায়তায় ইতোপূর্বে খাদ্য ও কৃষি সংস্থা কর্তৃক “এফএও-নোবেল লরিয়েট অ্যালায়েন্স ফর ইর‌্যাডিকেটিং হাঙ্গার” প্রতিষ্ঠা করা হয়। তিনি নতুন মহাপরিচালকের সাথে এই অ্যালায়েন্সের বিভিন্ন কর্মসূচি নিয়ে আলোচনা করেন। মহাপরিচালক “এফএও-ইউনূস প্রজেক্ট” উদ্বোধন করতে নোবেল লরিয়েটের সাথে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র সফরের আগ্রহ ব্যক্ত করেন। 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV