জাতিসংঘের পরবর্তী মহাসচিব পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেস
নিউইয়র্ক : জাতিসংঘের পরবর্তী মহাসচিব হচ্ছেন পর্তুগালের সাবেক প্রধানমন্ত্রী অ্যান্টনিও গুটেরেস । জাতিসংঘ কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে।
অ্যান্টনিও গুটেরেস বর্তমান মহাসচিব বান কি মুনের স্থালাভিষিক্ত হবেন। চলতি বছরের ৩১ ডিসেম্বর জাতিসংঘের বর্তমান মহাসচিব বান কি মুনের মেয়াদ শেষ হবে। এর পর নতুন মহাসচিব হিসেবে দায়িত্ব নেবেন গুটেরেস। জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিক ভোট হওয়ার কথা রয়েছে।
জাতিসংঘের মহাসচিব হিসেবে ২০০৭ সালের ১ জানুয়ারি দায়িত্বভার গ্রহণ করেন বান কি মুন। ২০১১ সালের ৩১ ডিসেম্বর তার প্রথম দফার মেয়াদ শেষ হয়। পরবর্তীতে কোন বিরোধিতা না আসায় তিনি ২০১১ সালের ২১ জুন দ্বিতীয় মেয়াদে জাতিসংঘের মহাসচিবের দায়িত্ব নেন। খবর বিবিসির।
সর্বশেষ সংবাদ
- যুক্তরাষ্ট্রের ডিভি লটারি ফের স্থগিত, নিম্ন আদালতের আদেশে আপিল আদালতের বাধা
- যুক্তরাষ্ট্রে ডেলাইট সেভিং টাইমের অবসান, ১ নভেম্বর ঘড়ির কাঁটা এক ঘণ্টা পেছাবে
- নিউইয়র্কে ন্যাশনাল ইমিগ্র্যান্টস ডে উদ্যাপন; বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি, সাত বিশিষ্ট ব্যক্তিকে সম্মাননা প্রদান
- জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য; এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ল আরও ৩ বছর
- নিউ জার্সিতে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত
- নিউইয়র্কের জেএমসির সম্প্রসারণ প্রকল্প রমজানের আগেই সম্পন্নের প্রত্যাশা, ফান্ডরেইজিংয়ে প্রায় ১০ লাখ ডলার সংগ্রহ, বাকি প্রয়োজন আরও ২০ লাখ
- New York Attorney General James Secures More Than $480,000 and Debt Relief for New York Homeowners
- এই জীবন চিরস্থায়ী নয়, একদিন মরে যাবো