Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

জাতিসংঘের প্রতিবেদন,বিশ্বে সংঘবদ্ধ অপরাধীদের বার্ষিক আয় ১২ হাজার কোটি ডলার

অনলাইন ডেস্ক পঠিত: 140 বার

প্রকাশিত: October 20, 2010 | 10:58 PM

মিনারা হেলেন(বাংলাপ্রেস): বিশ্বব্যাপী সংঘবদ্ধ অপরাধীরা বছরে প্রায় ১২ হাজার কোটি ডলার আয় করে থাকে। এর মধ্যে কোকেন ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য চোরাকারবার থেকে সবচেয়ে বেশি অর্থ হাতিয়ে নেয় তারা। সংঘবদ্ধ অপরাধীদের কাছে মাদক পাচার আর্থিকভাবে সবচেয়ে লাভজনক ব্যবসা। মাদক ও অপরাধবিষয়ক জাতিসংঘ কার্যালয়ের (ইউএনওডিসি) প্রধান ইউরি ফেদোতভ গত ২০অক্টোবর বুধবার এ কথা বলেন।

আন্তরাষ্ট্রীয় সংঘবদ্ধ অপরাধের ওপর তথাকথিত পালেরমো কনভেনশনের ১০ বছর পূর্তি উপলক্ষে ভিয়েনায় আয়োজিত বৈঠকে ফেদোতভ এ কথা বলেন। বৈশ্বিক অনুপাতের ভিত্তিতে সংঘবদ্ধ অপরাধের পরিমাণ বেড়েছে_এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বিশ্বায়নের ফলে অভূতপূর্ব উপায়ে অপরাধের পরিধি বাড়ছে’_এমন আশঙ্কার মধ্যে পালেরমো কনভেনশন শুরু হয়েছিল। অপরাধের বিরুদ্ধে কনভেনশনে গৃহীত বিষয়গুলো ছিল শক্তিশালী, তবে তা এখনো পুরোমাত্রায় ব্যবহৃত হচ্ছে না। ইউএনওডিসির প্রতিবেদন অনুযায়ী, প্রতিবছর হেরোইন ও কোকেন চোরাচালান থেকে সাড়ে ১০ হাজার কোটি ডলার চোরাকারবারিদের পকেটে যায়। এ অর্থই আবার অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনাসহ বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ হয় এবং সন্ত্রাসবাদ জোরদার করে। ইউএনওডিসির প্রতিবেদনে বলা হয়, ‘চোরাকারবারিরা হেরোইন ও কোকেন পাচার থেকে প্রতিদিন প্রায় ২৮ কোটি ডলার আয় করে। অর্থাৎ প্রতি ঘণ্টায় তারা আয় করে প্রায় এক কোটি ২০ লাখ ডলার, যা প্রতি মিনিটে দাঁড়ায় প্রায় দুই লাখ ডলারের সমান।’ এ ছাড়া তারা মানবপাচার থেকে বছরে প্রায় এক হাজার কোটি ডলার এবং অবৈধ আগ্নেয়াস্ত্রের কারবার থেকে আয় করে পাঁচ কোটি ৩০ লাখ ডলার। প্রাকৃতিক সম্পদের চোরাকারবার থেকে ৩৫০ কোটি, নকল ওষুধপত্র থেকে ১৬০ কোটি এবং সাইবার অপরাধ থেকে ১০০ কোটি ডলার হাতিয়ে নেয় অপরাধীরা। প্রায় ১৫৭টি দেশ পালেরমো কনভেনশনকে সমর্থন জানায়। কনভেনশনে গৃহীত বিষয়গুলোর মধ্যে অন্য দেশে আটক অভিযুক্তকে তার নিজের দেশে প্রত্যর্পণসহ দেশগুলোর মধ্যে পরস্পর সমঝোতার ভিত্তিতে আইনি সহয়তার বিষয় স্থির হয়। কিন্তু ফেদোতভ মনে করেন, বিষয়গুলো একটি দেশে কার্যকরভাবে ব্যবহারের জন্য ওই দেশটির আইন প্রয়োগকারী সংস্থাগুলোর সমন্বয়ে আরো বেশি সচেতনতা তৈরির প্রয়োজনীয়তা রয়েছে।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV