Sunday, 6 September 2026 |
শিরোনাম
নিউইয়র্কে বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ ইনকের শরৎ উৎসব ও ফ্যামিলি নাইট নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে ‘কল সেন্টার’ চালু নিউইয়র্ক বাংলাদেশি আমেরিকান লায়ন্স ক্লাবের নয়া কমিটির বর্ণাঢ্য অভিষেক এবং ১৩তম চার্টার বার্ষিকী উদযাপন New York Attorney General James Warns New Yorkers About Student Loan Scams Justice, equality and human rights essential to building a lasting culture of peace: Irene Khan ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতি গড়ার ভিত্তি: জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান যুক্তরাষ্ট্র বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করতে চায় : স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর ভারপ্রাপ্ত পরিচালক সারাহ নিউইয়র্কে মুসলিম কমিউনিটি ও আহলে সুন্নাতুল জামাতের ঈদে মিলাদুন্নবী (সা.) মাহফিল New York Attorney General James Sues Amazon for Fraudulently Overcharging Advertisers More Than $20 Billion Irene Khan Takes Office as Bangladesh’s Permanent Representative to the United Nations
সব ক্যাটাগরি

জাতিসংঘের প্রতিবেদন : হাতি নিধনে ব্যবহার হচ্ছে লিবিয়ার গৃহযুদ্ধকালীন অস্ত্র

অনলাইন ডেস্ক পঠিত: 86 বার

প্রকাশিত: May 21, 2013 | 6:58 PM

লিবিয়ার গৃহযুদ্ধের সময় ব্যবহৃত শক্তিশালী বেশকিছু অস্ত্র মধ্য আফ্রিকার সশস্ত্র গোষ্ঠীগুলো হাতি হত্যার জন্য ব্যবহার করছে বলে দাবি করেছে জাতিসংঘ। হাতির দাঁত অত্যন্ত মূল্যবান হওয়ায় শিকারিদের কবলে প্রতিবছর প্রাণ হারায় অসংখ্য হাতি। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাঠানো এক প্রতিবেদনে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বলেন, হাতি হত্যা ক্যামেরুন, দ্য সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাদ ও গ্যাবনে নিরাপত্তাজনিত উদ্বেগ সৃষ্টি করেছে। তিনি বলেন, সশস্ত্র গোষ্ঠীগুলোর অর্থায়নে হাতির দাঁতের অবৈধ বাণিজ্য গুরুত্বপূর্ণ। এর সঙ্গে যুদ্ধবাজ পলাতক জোসেফ কোনির লর্ডস রেসিস্ট্যান্স আর্মির (এলআরএ) যোগসূত্র রয়েছে। এলআরএ এবং কোনি আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক যুদ্ধাপরাধের দায়ে ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকাভুক্ত। বান বলেন, ‘আরও উদ্বেগের বিষয় হচ্ছে, শিকারিরা হাতি নিধনে অত্যাধুনিক শক্তিশালী অস্ত্র ব্যবহার করছে, যেগুলো লিবিয়ায় গৃহযুদ্ধ শেষ হওয়ার পর তাদের হাতে গিয়ে থাকতে পারে বলে ধারণা করছি।’ বান জানান, উত্তর-পূর্বাঞ্চলীয় গ্যাবনের মিনকেবি পার্কে ২০০৪ থেকে ২০১৩ সালের মধ্যে ১১ হাজার হাতি হত্যা করা হয়েছে। চলতি বছরের শুধু মার্চের এক সপ্তাহেই চাদে ৮৬টি হাতি হত্যা করা হয়েছে, যেগুলোর মধ্যে ৩৩টি ছিল গর্ভবতী হাতি। গত বছরের শেষ দুই মাসে ক্যামেরুনের বউবা নাদজিদা জাতীয় পার্কে ৩শ’রও বেশি হাতি হত্যা করা হয়েছে।রয়টার্স/আমার দেশ
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ