জাতিসংঘের মহাসচিব থাকছেন বান কি মুন
ইউএসএনিউজ ডেস্ক: পাঁচ বছরের জন্য আবারো জাতিসংঘের মহাসচিব থাকছেন বান কি মুন। ১৯২ সদস্যের জাতিসংঘ সাধারণ পরিষদ মঙ্গলবার সর্বসম্মতিক্রমে তার এ মনোনয়ন অনুমোদন করে। জাতিসংঘের ওয়েবসাইট সূএ মতে, ২০১২ সালের প্রথম দিন থেকে আন্তর্জাতিক এ সংস্থার শীর্ষ পদে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালন শুরু করবেন মুন। ২০১৬ সালে তার দায়িত্ব শেষ হবে। দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বান কি মুন ২০০৭ সালের জানুয়ারিতে সাবেক মহাসচিব কফি আনানের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন। ২০০৬ সালে চার দফা ভোটাভুটির পর দ্বিতীয় এশীয় হিসেবে ওই পদে নির্বাচিত হয়েছিলেন তিনি। বান কি মুন কে আরেক মেয়াদে মহাসচিব হিসেবে নিয়োগ দেওয়ার জন্য গত সপ্তাহে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব ওঠে। আর কোনো প্রার্থী না থাকায় মঙ্গলবার ভোটাভুটি ছাড়াই সর্বসম্মতিক্রমে অনুমোদন পায় এই প্রস্তাবটি। সাধারণ পরিষদের প্রেসিডেন্ট জোসেফ দেইজ এই অনুমোদনের পর বান কি মুনের প্রশংসা করে বলেন, একটি জটিল ও কঠিন সময়ে দায়িত্ব নিয়ে মুন সংস্কার কর্মসূচির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে জাতিসংঘের ভূমিকাকে আরো শক্তিশালী করেছেন। মুনের আগে মিয়ানমারের উ থান্ট ১৯৬১ থেকে ১৯৭১ পর্যন্ত প্রথম এশীয় হিসেবে জাতিসংঘ মহাসচিবের দায়িত্ব পালন করেন। তিনি ওই দায়িত্ব ছাড়ার ঠিক আগের বছর দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর ডিগ্রিধারী বান কি মুন।
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং
- Bangladesh Secures Historic Victory in UNGA Presidency
- New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes