Wednesday, 21 October 2026 |
শিরোনাম
New York Attorney General James Secures Reimbursements for T-Mobile Customers Whose Rates Were Unjustly Raised নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে কুনু-ফিরোজ পরিষদের সাত দফা ইশতেহার ঘোষণা; কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠা, সাশ্রয়ী ফিউনারেল সেবা, বিমানের সরাসরি ফ্লাইট ও আর্থিক স্বচ্ছতায় অঙ্গীকার ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন: জাতিসংঘে রাষ্ট্রদূত আইরিন খান নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচনে প্রথমবারের মতো বিতর্ক, গুরুত্ব পেল স্বচ্ছতা ও জবাবদিহি New York Attorney General James Warns New Yorkers About AI-Generated Election Misinformation Ahead of November Elections Bangladesh calls for global treaty to protect victims of crimes against humanity নিউইয়র্কে জাতিসংঘে মুহাম্মদ নওশাদ জমির এমপি: মানবতাবিরোধী অপরাধ প্রতিরোধে শক্তিশালী আন্তর্জাতিক সনদ প্রণয়নের আহ্বান সোশ্যাল মিডিয়ার তথ্য গোপন করলে যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাখ্যান, আবেদনপত্রে চাওয়া তথ্য সঠিক ও সম্পূর্ণভাবে দেওয়ার নির্দেশনা মার্কিন দূতাবাসের ভার্জিনিয়ায় অসুস্থ মুক্তিযোদ্ধা সাংবাদিক হারুন চৌধুরীকে দেখতে গেলেন বাংলাদেশি কমিউনিটি নেতৃবৃন্দ New York Attorney General James Issues Voter Guidance to Inform New Yorkers of Their Rights Ahead of November Election
সব ক্যাটাগরি

জাতিসংঘের রিপোর্ট:মানব উন্নয়ন সূচকে এগিয়েছে বাংলাদেশ

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: November 6, 2010 | 12:20 AM

 ই উএস এ নিউজ  ডেস্ক: জাতিসংঘ মানব উন্নয়ন রিপোর্টে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির প্রশংসা করা হয়েছে। বৃহস্পতিবার নিউইয়র্কে প্রকাশিত জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) রিপোর্টে বলা হয়, বাংলাদেশে দারিদ্র্য হ্রাসে প্রতিবেশী দেশ ভারতের তুলনায় বেশি অগ্রগতি ঘটেছে। বাংলাদেশের মানব উন্নয়ন সূচক গত ৩০ বছরে ৮১ শতাংশ বেড়েছে। বাংলাদেশে ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন প্রিজনার বলেন, দেশের প্রত্যেক নাগরিকের কাছে এটি গৌরবের বিষয়। ‘দ্য রিয়েল ওয়েলথ অব ন্যাশনস : পাথওয়েজ টু হিউম্যান ডেভেলপমেন্ট’ শিরোনামের এ রিপোর্ট অনুযায়ী গত ৪০ বছরে বাংলাদেশের মানুষের গড় আয়ু বেড়েছে ২৩ বছর। এ সময় ভারতে ১৬, আফগানিস্তানে ১৩, ইরানে ১৮ বছর আয়ু বেড়েছে। গড় আয়ুর দিক থেকে এগিয়ে আছে জাপান। জাপানিরা ৮৩ বছরের বেশি বাঁচে। ইউএনডিপির এক বিবৃতিতে বলা হয়, মানব উন্নয়ন সূচকে আয়ু বাড়ার বিষয়টি বড় ধরনের নিয়ামক হিসেবে কাজ করেছে। সূচক অনুযায়ী ১৬৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১২৯তম। তবে গত ৩০ বছরে অগ্রগতির বিবেচনায় বাংলাদেশের অবস্থান তৃতীয়।
রিপোর্টে বলা হয়, দরিদ্র মানুষের কল্যাণের বিবেচনায় বাংলাদেশ উদাহরণ সৃষ্টি করেছে। দারিদ্র্য হ্রাসে ভারতের তুলনায় বাংলাদেশে বেশি অগ্রগতি ঘটেছে, যদিও অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ প্রতিবেশী ভারতের তুলনায় পিছিয়ে আছে।
তুলনামূলক উপাত্তের ওপর ভিত্তি করে রিপোর্টে বলা হয়, ১৯৮০-এর দশকের পর থেকে বাংলাদেশে সূচক উন্নয়ন প্রায় দ্বিগুণ হয়েছে। ইউএনডিপির কর্মকর্তারা বলেন, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২৪টি দেশের গত দুই দশকের মানব উন্নয়ন সূচকের তুলনামূলক ধারা পর্যবেক্ষণে দেখা গেছে, বাংলাদেশ ও কম্বোডিয়ায় বেশি অগ্রগতি হয়েছে।
আফ্রিকায় মাত্র তিনটি দেশ ১৯৭০ সালের তুলনায় পিছিয়ে আছে। দেশগুলো হচ্ছে_ গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো, জিম্বাবুয়ে ও জাম্বিয়া। প্রথম দুটি দেশ যুদ্ধের কারণে এবং তৃতীয়টি প্রধানত এইচআইভি/এইডসের কারণে পিছিয়ে আছে। খবর ইউএনবি, বাসস, বিবিসি ও রয়টার্স অনলাইনের।
মানব উন্নয়ন বিষয়ে প্রথম রিপোর্ট প্রকাশের ২০তম বার্ষিকী উপলক্ষে এ রিপোর্ট প্রকাশ করা হয়। জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন যৌথভাবে নিউইয়র্কে এ রিপোর্ট প্রকাশ করেন। এতে বলা হয়, বিশ্বে স্বাস্থ্য, শিক্ষা ও অর্থনৈতিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছে। গত ৪০ বছরে উন্নয়নশীল দেশগুলো এগিয়েছে অনেক দূর। মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।
১৬৯টি দেশ ও অঞ্চলের ওপর জরিপ চালিয়ে তৈরি করা সূচকে ভারতের অবস্থান ১১৯তম, চীন ৮৯তম ও শ্রীলংকা ৯১তম। এছাড়া পাকিস্তান ১২৫তম, নেপাল ১৩৮তম এবং আফগানিস্তান ১৫৫তম স্থানে আছে। প্রথম স্থানে রয়েছে নরওয়ে, দ্বিতীয় অস্ট্রেলিয়া এবং তৃতীয় নিউজিল্যান্ড। বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র চতুর্থ।
রিপোর্ট অনুযায়ী, বিশ্বে বসবাসের সবচেয়ে ভালো জায়গা তেলসমৃদ্ধ দেশ নরওয়ে। আর সবচেয়ে খারাপ জিম্বাবুয়ে, যেখানে আছে অর্থনৈতিক সংকটের পাশাপাশি এইডসের প্রকোপ।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ