Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

জাতিসংঘের শরণার্থী বিষয়ক বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা ক্যাম্পে

অনলাইন ডেস্ক পঠিত: 36 বার

প্রকাশিত: February 4, 2019 | 3:54 PM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক : জোরপূর্বক বাস্তুচ্যুত হয়ে মিয়ানমার  থেকে পালিয়ে বাংলাদেশে প্রাণ বাঁচানো রোহিঙ্গা শরণার্থীদের পরিস্থিতি দেখতে কক্সবাজারে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউডের বিখ্যাত অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।  সোমবার বিকালে কক্সবাজারের  টেকনাফের চাকমারকুল রোহিঙ্গা শিবিরে পৌঁছেন।
এর আগে বেলা সোয়া ১টার দিকে  মেরিন ড্রাইভ হয়ে রোহিঙ্গা শিবিরে  পৌঁছান জোলি। এ সময়    রোহিঙ্গা ক্যাম্প এবং জোলির আশপাশ এলাকায় কোনো গণমাধ্যম কর্মীকে  যেতে দেয়া হয়নি। ইউএনএইচসিআর-এর সংশ্লিষ্ট ও প্রশাসনের নির্দিষ্টরা ছাড়া কেউ  জোলির সঙ্গে ছিলেন না। চার দিনের সফরে আসা জোলি ২০১২ সাল থেকে ইউএনএইচসিআর’র বিশেষ দূত হিসেবে কাজ করছেন।

সোমবার সকালে নভোএয়ারের একটি ফ্লাইটে তিনি কক্সবাজারে পৌঁছান। কক্সবাজার বিমানবন্দরে প্লেন থেকে নামা অ্যাঞ্জেলিনার হাস্যোজ্জ্বল চেহারা ক্যামেরায় ধরা পড়ে। বিমানবন্দর  থেকে বিশেষ নিরাপত্তায় জোলিকে ইনানীর তারকা হোটেল রয়েল টিউলিপে নিয়ে যাওয়া হয়।
ইউএনএইচসিআর’র আরেক শুভেচ্ছা দূত বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে বিব্রতকর পরিস্থিতি মোকাবিলা করায় জোলির সময়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন।

রোহিঙ্গা সূত্র জানায়, ইউএনএইচসিআর’র এ বিশেষ দূত  রোহিঙ্গা ক্যাম্পে এসে শরণার্থী হয়ে আসা বাস্তুচ্যুতদের দুঃখ-দুর্দশার কথা শুনেন। নিপীড়িত নারীদের সঙ্গে কথা বলে সে সময়কার বিভীষিকাময় পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল হন তিনি। এসময় রোহিঙ্গা নারী-পুরুষ  দোভাষীর মাধ্যমে তাদের ওপর ঘটে যাওয়া নির্মমতার বর্ণনা দেন।
চাকমারকুল ক্যাম্পের গেটে দাঁড়িয়ে থাকা রোহিঙ্গা আবদুল আলীম জানান, বিশ্বের নামকরা সব মানুষ আমাদের বর্তমান পরিস্থিতি দেখতে আসছেন আর চলে যাচ্ছেন। মানবজমিন 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV