জাতিসংঘের সাধারন অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৮ দিনের যুক্তরাষ্ট্র সফরে নিউইয়র্ক পৌছেছেন : আওয়ামী লীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসুচি পালন
This video was posted live during Ekushey TV News at night 01:00 am from ViewersWorld on Livestream.com – http://new.livestream.com/
মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম, ইউএসএ নিউজ অনলাইন, নিউইয়র্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর রোববার নিউইয়র্কে এসে পৌছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৭তম অধিবেশনে যোগ দিতে নয় দিনের সরকারি সফরে সকাল নিউইয়র্কে আসেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী আমিরাত এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৯টা জেএফকে বিমানবন্দর এসে পৌছায়। পররাষ্ট্র মন্ত্রী দীপুমনি, যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদের, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। জন এফ কেনেডি বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে মোটর শোভাযাত্রা সহকারে নিউইয়র্কের গ্র্যান্ড হায়াত হোটেলে নিয়ে যাওয়া হয়। সেখানে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন এর পতœী সেলিনা মোমেন ও জাতি সংঘে বাংলাদেশ মিশনের কালচারাল মিনিস্টার অধ্যাপক মমতাজ উদ্দিন প্রধানমন্ত্রীকে অভ্যত্থনা জানান। সফরকালে তিনি এ হোটেলেই অবস্থান করবেন। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন অ্যাম্বাসেডার অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব শেখ মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। এ ছাড়া ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (এফবিসিসিআই)’র সভাপতি এ কে আজাদের নেতৃত্বে ২৬ সদস্যের একটি ব্যবসায়ী প্রতিনিধিদলও প্রধানমন্ত্রীর সঙ্গে আসেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে জন এফ কেনেডি বিমানবন্দর এলাকায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নর্থ আমেরিকা আওয়ামীলীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসুচি পালন করেছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ,নর্থ আমেরিকা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে স্বাগত জানিয়ে পৃথক আনন্দ মিছিল ও সমাবেশ করে। বিএনপি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিউইয়র্কে প্রতিরোধ করার ঘোষণা দিয়ে বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শণ করে। আওয়ামীলীগ ও বিএনপির পাল্টা-পাল্টি কর্মসুচি পালন কালে ভিন্ন পথ দিয়ে প্রধানমন্ত্রী বিমানবন্দর ত্যাগ করেন। সমাবেশকারীরা কেউই তাকে দেখতে পাননি। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সমাবেশে সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধরণ সম্পদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, যুগ্ম সাধরণ সম্পদক নিজাম চৌধুরী বক্তব্য রাখেন। নর্থ আমেরিকা আওয়ামী লীগের সমাবেশে বক্তব্য রাখেন, সভাপতি ড. প্রদীপ রঞ্জণ কর, সাধরণ সম্পাদক আব্দুর রহিম বাদশা প্রমুখ। এসময় প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে তারা বিভিন্ন শ্লোগান দেয়। বক্তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে সফল রাষ্ট্র নায়ক হিসেবে উল্লেখ করে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তোলে ধরে বক্তব্য দেন। বিএনপির বিক্ষোভ ও কালো পতাকা প্রদর্শনের সময় বক্তব্য রাখেন বিএপি নেতা আবদুল লতিফ স¤্রাট, গিয়াস আহমদ, মোস্তফা কামাল পাশা বাবুল, জিল্লুর রহমান জিল্লু, আকতার হোসেন বাদল, শরাফত হোসেন বাবু, বেলাল মাহমুদ প্রমখ। এ সময় তারা রসরকার বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। বক্তারা বলেন, অবিলম্ভে তত্ত্বাবধায়ক সরকার প্রথা পুনর্বহাল না করলে প্রবাসেও দুর্বার গণ আন্দোলন গড়ে তোলা হবে। উল্লেখ্য, জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে যোগদিতে ২৩ শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অংশ নিবেন। প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। শেখ হাসিনা মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, ফার্স্ট লেডি মিশেল ওবামা ও জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত বেশ কয়েকটি উচ্চ পর্যায়ের বৈঠক ও সংবর্ধনা সভায়ও যোগদান করবেন। তিনি নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনা সভায় যোগদান করবেন। প্রধানমন্ত্রী ২৭ সেপ্টেম্বর রুজভেল্ট হাউজে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত অটিজম বিষয়ক এক বৈঠকেও যোগদান করবেন। প্রধানমন্ত্রী ৩০ সেপ্টেম্বর দেশের উদ্দেশ্যে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং ২ অক্টোবর সকালে ঢাকা পৌঁছবেন।
জেএফকে বিমানবন্দরে হাসিনার দেখা পেলেন না নেতা-কর্মীরা
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests