জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র মুক্তিযোদ্ধা দলের বিক্ষোভ
https://www.facebook.com/USANewsNY/videos/2361075697243549/
ইউএসএনিউজঅনলাইন.কম : খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবিতে শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিক্ষোভ করেছে যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল। খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয়-নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনে জাতিসংঘের হস্তক্ষেপ চেয়েছে বিক্ষোভকারীরা। এ বিক্ষোভে বিএনপি, ছাত্রদল, জাসাস, জাতীয়তাবাদী ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

সংগঠনটির সভাপতি আলহাজ্ব বাবর উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি সুরুজ্জামানের পরিচালনায় এ বিক্ষোভ সমাবেশে নেতাদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, বিএনপি নেতা মাহফুজুল মাওলা নান্নু, সৈয়দা মাহমুদা শিরিন, এলিজা আকতার মুক্তা, যুক্তরাষ্ট্র জাসাসের সেক্রেটারি কাওসার আহমেদ, নিউইয়র্ক স্টেট বিএনপির সহ-সভাপতি সোহরাব হোসেন, সাবেক ছাত্র নেতা জাফর তালুকদার, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী ফোরামের নেতা নূরল আমিন পলাশ, নাসির উদ্দিন, নাসিম আহমেদ, ব্রুকলিন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন, সেক্রেটারি জাহাঙ্গির সোহরাওয়ার্দি, সাবেক কমিশনার আলী হোসেন ও হেলালুর রহমান, খলকু রহমান, ফাহিম সাকিল অপু, সুমন আহমেদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সেক্রেটারি মাজহারুল ইসলাম জনি প্রমুখ।
এ সময় তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার দাবি ও দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলার নিন্দাও জানানো হয়।
সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক আন্তর্জাতিক সম্পাদক গিয়াস আহমেদ বলেন, বাংলাদেশের গণতন্ত্র আজ বিপন্ন। ১৬ কোটি মানুষের কথা বলার অধিকার হরণ করা হয়েছে। বাংলাদেশে নব্য স্বৈরাচারের পতন ত্বরান্বিত করতে বিশ্ব বিবেককে জেগে উঠতে হবে। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক খালেদা জিয়াকে সাজানো মামলায় কারাগারে নিয়ে সরকার আবারও এক তরফা নির্বাচনে ক্ষমতা দীর্ঘ করতে চায়।
যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ সম্রাট বলেন, ইতিমধ্যেই জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার হস্তক্ষেপ কামনায় বিএনপির পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। সেখানে খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের বিস্তারিত তথ্য রয়েছে।
আব্দুল লতিফ সম্রাট জানান, একই দাবিতে ওয়াশিংটন ডিসিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভের প্রস্তুুতি চলছে।
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ
- নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার
- State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation
- বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার
- মহররম মাসের গুরুত্ব ও ফজিলত!