জাতিসংঘের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশ ১৭ সেপ্টেম্বর
নিউইয়র্ক : অনিবার্য কারনে জাতিসংঘের সামনে সন্ত্রাস ও জঙ্গীবাদ বিরোধী বিক্ষোভ সমাবেশের তারিখ ১১ সেপ্টেম্বরের পরিবর্তে ১৭ সেপ্টেম্বর ধার্য করা হয়েছ। জঙ্গী দমনে বিশ্বের রোল মডেল জননেএী শেখ হাসিনা নিউইয়র্কে শুভ আগমন উপলক্ষে স্বাগত অভ্যর্থনা জ্ঞাপন, সন্ত্রাসী ও জঙ্গীদের হিংসাত্মক ও বর্বরচিত হামলায় নিহতদের স্বরণ, সন্ত্রাসবাদ নির্মূলে জাতিসংঘের আসন্ন সাধারন অধিবেশনে বিশ্বনেতাদের মতৈক্যের ভিওিতে বিশ্বব্যাপী সমম্বিত কর্মপন্থা প্রনয়নের দাবী, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে গণসচেনতা ও জনমত গড়ে তোলা, নিউইয়র্কের ওজনপাকে দুই বাংলদেশীর নির্মম হত্যা এবং জামাইকাতে দূর্বিত্তের ছুরিকাঘাতে বাংলাদেশী এক মহিলার মৃত্যুর প্রতিবাদ ও হত্যাকারীর বিচারের মাধ্যমে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে আগামী ১৭ সেপ্টেম্বর ২০১৬, শনিবার বিকাল ঠিক ৩টায় ALLIANCE OF BANGLADESHI AMERICANS এর উদ্যোগে জাতিসংঘের সামনের Dag Hammarskjold Park (1st Avenue between. 46th & 47th Street) ম্যানহাটন, নিউইয়র্কে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রবাসী সকল বাঙ্গালী সমাবেশে অংশগ্রহন করে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানাচ্ছি। সেই সাথে বিক্ষোভ সমাবেশের প্রাক প্রস্তুতির জন্য আগামী ৬ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৮–00 টায় জ্যাকসন হাইষ্টস এর খাবারবাড়ীর (লোয়্যার ল্যেভেল) চাইনীজ রেস্টুরেষ্ট এ এক সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভার আহবান করা হয়েছে। সকল প্রিণ্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সম্পাদক/পরিচালক/প্রতিনিধি ও সকল সামাজিক, সাংস্কৃতিক, মহিলা সংগঠন, ব্যবসাহিক সংগঠন, জিলা সমিতির সভাপতি, সাধারন সম্পাদক বা প্রতিনিধি এবং মুক্তিযোদ্ধা সংগঠন, রাজনৈতিক দল ও তাদের অঙ্গ, সহযোগী সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদক বা প্রতিনিধিদের সাদর আমন্তন জানাচ্ছি উক্ত সংবাদ সম্মেলন/সভায় উপস্থিত থেকে মূল্যবান মতামত দানে বাধিত করে সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানাচ্ছি। প্রেস রিলিজ
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান