জাতিসংঘের ৬৭তম সাধারন অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ দিনের যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোন দ্বিপক্ষীয় বৈঠক হবে না : প্রধানমন্ত্রীর ৬৫ তম জন্মদিন পালিত হবে পরিবারের সদস্যদের নিয়ে
মোহাম্মদ সাখাওয়াত হোসেন সেলিম : এবার জাতিসংঘের ৬৭তম সাধারন অধিবেশনে ১ শ ২৯ টি দেশের সরকার ও রাষ্ট্র প্রধান অংশ নিচ্ছেন। একই সংঘে ১ শ ৯৩ টি সদস্য দেশের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। জাতিসংঘের ৬৭তম সাধারন অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮ দিনের যুক্তরাষ্ট্র সফরে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে কোন দ্বিপক্ষীয় বৈঠক হবে না। তবে মিশর, কুয়েত ও লিবিয়াসহ বিভিন্ন দেশের সরকার প্রধানদের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক রয়েছে। এবারের জাতি সংঘ সাধারণ সভার ধারণা (থিম) হচ্ছে ’সমঝোতার ভিত্তিতে বিরোধ নিষ্পত্তি’। এছাড়া আইনের শসন, শান্তির সংস্কৃতি ছড়িয়ে দেয়া, শান্তি উন্নয়ন, শিক্ষার প্রসার, মানুষের পুষ্টির নিশ্চয়তা, প্রতিবন্ধিদেও মানসিক বিকাশ সহ মানব সভ্যতার উন্নয়ন অগ্রযাত্রার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন। জাতিসংঘের ৬৭তম সাধারণ অধিবেশনে যোগদিতে ২৩ শে সেপ্টেম্বর থেকে ৩০ শে সেপ্টম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ওই সফরের বিভিন্ন কর্মসূচীর বিষয়ে সাংবাদিকদের অবহিত করতেই জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে আয়োজন করা হয় এই সংবাদ সম্মেলনের। এসময় জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন বলেন, ২৪ শে সেপ্টেম্বর সকালে ” আইনের শাসন বিষয়ক” উচ্চ পর্যায়ের আলোচনায় প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সরকার প্রধানদের সামনে প্রথম বক্তা হিসেবে বক্তব্য রাখবেন। ওইদিন বিকেলে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিণটনের আমন্ত্রনে ” অংশীদারিত্বে সমতার ভিত্তিতে ভবিশ্যত” শীর্ষক আলোচনায় অংশ নিবেন প্রধানমন্ত্রী। একই দিন সন্ধ্যায় মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামার আমন্ত্রিত পার্টিতেও প্রধানমন্ত্রী অংশ নিবেন বলে জানান আব্দুল মোমেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণদানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে অংশ নিবেন। এসব ইস্যুতে তিনি প্রধান বক্তা এবং সভাপতিত্ব করবেন। প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্টলেডি মিশেল ওবামার আমন্ত্রিত পার্টিতে যোগ দিবেন। এবার জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রীর পিস মডেল ‘ইমপাওয়ারিং পিপ্ল এবং “মানসিক প্রতিবন্ধী” বিষয়ক রেজুলেশন আকারে গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলনে ড. মোমেন এবারে প্রধানমন্ত্রীর আগমন খুবই তাৎপর্যপূর্ণ উল্লেখ করে বলেন, তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের কন্ঠস্বর হিসাবে উন্নত বিশ্বের নজর কেড়েছেন বিশেষভাবে। তার বক্তব্য আগামীতে টেকসই উন্নয়ন (এসডিজি) প্রণয়নসহ বিভিন্নক্ষেত্রে দিক দর্শন হিসাবে গ্রহণ করা হবে। সংবাদ সম্মেলন পরিচালনা করেন মিশনের প্রেস সেক্রেটারী মামুন-অর-রশিদ। এসময় উপস্থিত ছিলেন মিশনের মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ, কাউন্সিলর মোঃ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর সামিয়া আঞ্জুম প্রমুখ। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফরের প্রতিবাদে বাংলাদেশী প্রবাসীদের বিক্ষোভ কর্মসূচীর ঘোষনাকে সরকার গনতান্ত্রিক অধিকার হিসেবে দেখছে বলেও দাবি করেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. মোমেন। এদিকে, প্রধানমন্ত্রীর সফর সঙ্গীর নাম করে অনেক অপ্রয়োজনীয় লোকের যুক্তরাষ্ট্র সফরের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, এ কে মোমেন বলেন, এবারের সফরে গতবারের চেয়ে অনেক কম লোক আসছে, প্রায় অর্ধেক। ড. মোমেন জানান, নিউইয়র্কে অবস্থানকালে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৬৫ তম জন্মদিন পালিত হবে পরিবারের সদস্যদের নিয়ে। সংবাদ সম্মেলনে তিনি জানান, প্রধানমন্ত্রী নিউইয়র্কে স্বাস্থ্যের নিয়মিত চেকআপ করাবেন। তিনি আরো বলেন, সবশেষ ৩০শে সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন শেষে রাতে ঢাকার উদ্দেশ্যে নিউইয়র্ক ছাড়বেন।
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests