Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতিসংঘে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধুরী

অনলাইন ডেস্ক পঠিত: 134 বার

প্রকাশিত: October 12, 2012 | 3:58 PM

নিউইয়র্ক,  অক্টোবর ১১ জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মধ্য  দিয়ে আন্তর্জাতিক কন্যা শিশু দিবসের উদ্বোধন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে  সূচন্য বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব মি: বান কি মুন। অতিথি বক্তা  হিসেবে উপস্থিত ছিলেন আর্ক বিশপ ডেজমন্ড টুটু। এতে মহিলা ও শিশু বিষয়ক  প্রতিমন্ত্রী ড. শিরীন শারমিন চৌধূরী শিশু বিবাহ প্রতিরোধে বাংলাদেশ সরকার  কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরে বলেন, শিশু বিবাহ প্রথা কন্যা  শিশুদের জন্য স্বাস্থ্যগতভাবে যেমন ঝুকিপূর্ণ, ঠিক তেমনি তাদের  বুদ্ধিবৃত্তিক ও দক্ষতা বিষয়ক উন্নয়নেরও অন্তরায়। তিনি জানান যে, গবেষণায়  দেখা গেছে, অল্প বয়সে বিবাহিত একজন কিশোরী মাতা প্রাপ্ত বয়স্ক অবস্থায়  বিবাহিত মাতার চেয়ে পাঁচ গুণ বেশী স্বাস্থ্যগতভাবে ঝুকিপূর্ণ অবস্থায় পতিত  হয়। শিশু অবস্থায় বিবাহের ফলে একজন বালিকা শিক্ষা ও জীবনমুখী দক্ষতা  উন্নয়নের সুযোগ থেকে বঞ্চিত হয়। তিনি জানান যে, বাংলাদেশে শিশু বিবাহ  প্রতিরোধে বেশ কিছু কার্যক্রম অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

DSC05660___SaKiL_-2 বাংলাদেশ  সরকার কন্যা শিশুদের বিদ্যালয়ে পড়াশোনা অবৈতনিক করেছে, সেই সাথে তাদেরকে  মাসিক হারে উপবৃত্তি প্রদান করছে। কন্যা শিশুদের নানাবিধ সম্ভাবনা  উন্মোচনের লক্ষ্যে বিভিন্ন সচেতনতা সৃষ্টিমূলক কার্যক্রম পরিচালনা করছে। সে  লক্ষ্যে দেশব্যাপি কিশোর কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করা হচ্ছে। শিশু বিবাহ  প্রতিরোধে আইনি পদক্ষেপ নেয়া হয়েছে। বিবাহ নিবন্ধনের ক্ষেত্রে জাতীয়  পরিচয়পত্র কিংবা জন্ম সনদ প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। শিশু বিবাহ  প্রতিরোধ তথা শিশুদের নানাবিধ অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় শিশু নীতি  ২০১১ ঘোষণা করা হয়েছে। তিনি জানান, এতসব ব্যবস্থা গৃহীত হলেও প্রথাগত ও  সাংস্কৃতিক প্রতিবন্ধকতা অতিক্রম না করা গেলে শিশু বিবাহ পুরোপুরি দূর করা  সম্ভব হবে না। এজন্য কন্যা শিশুদের সম্পর্কে সকলের মানসিকতার পরিবর্তন  জরুরী। তিনি জানান যে,

DSC05660___SaKiL_-1

ছেলে শিশুর মতো কন্যা শিশুদেরও সুশিক্ষায় শিক্ষিত  করে তুললে তারা পরিবার, সমাজ ও রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে  পারে। বাংলাদেশে তাই নারীদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির জন্য নানাবিধ  পদক্ষেপ নেয়া হয়েছে। আন্তর্জাতিকভাবে কন্যা শিশু দিবস পালনের উদ্যোগকে  সাধুবাদ জানিয়ে প্রতিমন্তী জানান, বাংলাদেশে ২০০০ সাল থেকেই জাতীয় কন্যা  শিশু দিবস পালন করা হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নারী উন্নয়নের  অগ্রদূত আক্ষা দিয়ে প্রতিমন্ত্রী জানান, তার উদ্যোগেই বাংলাদেশে প্রথম এ  দিবস পালন শুরু হয়।

সূচনা  বক্তব্যে জাতিসংঘের মহাসচিব মি: বান কি মুন বলেন, জাতীয় ও বৈশ্বিক উন্নয়নে  কন্যা শিশুদের পেছনে আরো বেশী বিনিয়োগ করতে হবে। তিনি জানান, শিশু বিবাহ  কন্যা শিশুদের সর্বমুখী সুযোগ ও সম্ভাবনাকে ধ্বংস করে এবং তাদেরকে নির্যাতন  ও নানাবিধ ঝুকির মুখে ঠেলে দেয়। কন্যা শিশুদেরকে যথাযথ শিক্ষার সুযোগ দিলে  এপ্রথা আস্তে আস্তে দূর হবে। তিনি এই ক্ষতিকর প্রথা দূরীকরনে সকলের  আন্তরিকতা ও নিষ্ঠার প্রয়োজনীয়তার কথা তুলে ধরে বলেন, কন্যা শিশুদের শিক্ষা  প্রদানের মধ্য দিয়ে তাদের ক্ষমতায়িত করতে হবে। তাহলেই শিশু বিবাহ প্রথা  দূর হবে। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আর্কবিশপ ডেজমন্ড টুটু,  জাতিসংঘ ইউএন ওমেন এর নির্বাহী পরিচালক ড. মিশেল ব্যাচেলেট, ইউএনএফপিএ এর  নির্বাহী পরিচালক ড. বাবাটুনডে ওসোটিমেহিন, ইউনিসেফ এর উপ নির্বাহী পরিচালক  মিস গীতা রাও গুপ্ত ও নাইজারের যুব কর্মী মিস ঘাইচা সালামাটো আগালি।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনবিসি নিউজ এর রিপোর্টার মিস এন কারি। এ  অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে আরো উপস্থিত ছিলেন জাতিসংঘে বাংলাদেশের  স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন, উপ-স্থায়ী প্রতিনিধি জনাব মো:  মোস্তাফিজুর রহমান, প্রতিমন্ত্রীর একান্ত সচিব এম.এ কামাল বিল্লাহ্ ও  বাংলাদেশ স্থায়ী মিশনের কাউন্সিলর সামিয়া আনজুম। অনুষ্ঠান শেষে জাতিসংঘ সদর দপ্তরে শিশু বিবাহের উপর একটি প্রদর্শনীর আয়োজন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV