জাতিসংঘে ইকোসক ও পিস বিল্ডিং কমিশনের যৌথ উদ্যোগে বিশেষ আলোচনা সভা
নিউইয়র্ক : গত ৪ই জুন জাতিসংঘে ইকোসক ও পিস বিল্ডিং কমিশনের যৌথ উদ্যোগে কিভাবে যুদ্ধধ্বিস্ত দেশগুলোতে যুবকদের জন্য চাকুরির সুযোগ তৈরী করা যায়, এব্যাপারে এক বিশেষ আলোচনা সভা হয়েছে। উক্ত সভায় পিস বিল্ডিং কমিশনের চেয়ারম্যান এবং বাংলাদেশের রাষ্ট্রদূত ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন সভা পরিচালনা করেন। উদ্বোধনী বক্তৃতায় তিনি যুদ্ধের পরবর্তী অবস্থা থেকে সংঘর্ষ এড়িয়ে কিভাবে দারিদ্র্য থেকে মুক্ত হওয়া যায় তার উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেন।
বিশ্বের যুদ্ধোত্তর দেশগুলোতে বিলিয়নের উপর মানুষ দারিদ্র্য সীমানার নীচে বসবাস করে এবং এসমস্ত দেশগুলো এমডিজি এর লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। সহরাব্দের লক্ষ্যে পৌছার জন্য অবশ্যই সে সমস্ত দেশে চাকুরির সুযোগ সুবিধা তৈরী করতে হবে বিশেষ করে যুবকদের জন্য। আসন্ন রিও+২০ সম্মেলনে চাকুরির সুযোগ তৈরি, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন, খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য দূরীকরণ, পরিবেশ উন্নয়ন এবং পৃথিবীতে শান্তি বজায় রাখার বিষয়গুলো তুলে ধরা হবে। ড. মোমেন আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থায়ী শান্তি ও উন্নয়নের “পিপলস্ এমপাওয়ারমেন্ট” বা জনগণের ক্ষমতায়নের উপর সমূহ জোর দিয়েছেন। পৃথিবীতে দীর্ঘস্থায়ী শান্তি বজায় রাখার জন্য জনগণের ক্ষমতায়ন সবিশেষ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন প্রধানমন্ত্রীর ছয়টি লক্ষ্যের মধ্যে উপযুক্ত শিক্ষা এবং ট্রেনিংয়ের মাধ্যমেই চাকুরির সুযোগ সৃষ্টি করে দীর্ঘস্থায়ী শান্তি আনয়ন সম্ভব।
- Low-Income, Rural Students Face Higher Dropout Risk Due to English Gaps and Cultural Shock, BUBT Study Finds
- বাংলাদেশ ল’ সোসাইটি ইউএসএ’র সভাপতি ওয়াহিদ ও সাধারণ সম্পাদক কামালকে অব্যাহতি; ব্যারিষ্টার আকমাম ভারপ্রাপ্ত সভাপতি ও শাবু ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বে
- SUSPENDED ATTORNEY CHARGED WITH GRAND LARCENY FOR STEALING MORE THAN $1 MILLION FROM BORROWERS, DIME COMMUNITY BANK
- Six Bangladeshi Peacekeepers Posthumously Awarded UN Dag Hammarskjöld Medal
- নিউইয়র্কে জাতিসংঘের ড্যাগ হ্যামারশোল্ড পদকে ভূষিত ছয় বাংলাদেশি শান্তিরক্ষী
- যুক্তরাষ্ট্রের জর্জিয়া স্টেট সিনেট নির্বাচনে বাংলাদেশি-আমেরিকান শেখ রহমানের টানা পাঁচবার জয়
- A Star Dimmed: Mourning the Loss of Tofail Ahmed, Architect of Our History
- নিউইয়র্ক ষ্টেট অ্যাসেম্বলী ডিষ্ট্রিক্ট-৩০’র প্রাইমারী নির্বাচনে শামসুল হকের সমর্থনে জ্যামাইকায় ফান্ড রেইজিং