Monday, 27 July 2026 |
শিরোনাম
DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
সব ক্যাটাগরি

জাতিসংঘে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ ২৭ সেপ্টেম্বর : ট্রাম্প, শেখ হাসিনা, মোদিসহ বেশ ক’টি দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীরা থাকবেন হোটেল প্যালেসে

অনলাইন ডেস্ক পঠিত: 158 বার

প্রকাশিত: September 13, 2019 | 11:23 AM

ইউএসএনিউজঅনলাইন.কম ডেস্ক, নিউইয়র্ক : ‘মাদার অব হিউম্যানিটি’ শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে। জাতিসংঘ সদর দফতরের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। একইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও ভাষণ দেয়ার কথা। এর পরদিন ২৮ সেপ্টেম্বর শনিবার সকাল ১১টায় বাংলাদেশ মিশনে বঙ্গবন্ধু মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিলিত হবেন গণমাধ্যম কর্মীদের সাথে। আগের তিনটার্মের মত চতুর্থ টার্মের প্রধানমন্ত্রী হিসেবেও প্রবাসের সাংবাদিকদের সাথে মিলিত হচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। এদিন দুপুরে টাইমস স্কোয়ার সংলগ্ন ম্যারিয়ট মারক্যুইস হোটেলের বলরুমে নাগরিক সংবর্ধনা সমাবেশে ভাষণ দেয়ার কথা জননেত্রী শেখ হাসিনার। উল্লেখ্য, ২৮ সেপ্টেম্বর হবে শেখ হাসিনার ৭৩তম জন্মদিন, সে আলোকেই সবকিছু সাজানো হচ্ছে বলে জানান সংবর্ধনা সমাবেশের হোস্টরা।
ক’টনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্যে ২২ সেপ্টেম্বর নিউইয়র্কে আসবেন শেখ হাসিনার। এটি হবে তার ১৬তম ভাষণ এবং যথারীতি বাংলায় তা উপস্থাপন করবেন এ বিশ্বসভায়। এবারের ভাষণ ছাড়াও জলবায়ু, টেকসই উন্নয়ন এবং জনস্বাস্থ্য, রিফ্যুজি ইসুতে শীর্ষ সম্মেলনেও ভাষণ দেয়ার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর। রোহিঙ্গা ইস্যু এবারও প্রাধান্য পাবে জাতিসংঘে বিভিন্ন ফোরামে। জানা গেছে, এসডিজি বাস্তবায়নে বাংলাদেশের অগ্রগতিও প্রশংসিত হবে জাতিসংঘে। নানাবিধ সমস্যা সত্ত্বেও মানুষের জীবন-মান উন্নয়নে নিরলসভাবে কাজের পাশাপাশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে মানবিকতার যে দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে তার প্রশংসা আরো জোরালোভাবে উচ্চারিত হবে বিশ্বসভায়। আর এভাবেই জাতিরপিতা শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা রচনায় দীপ্ত প্রত্যয়ে এগিয়ে চলছে বাংলাদেশ-তারও স্বীকৃতি আসতে পারে আনুষ্ঠানিকভাবে। জাতিসংঘে সমস্ত কার্যক্রমের সমন্বয় ঘটাবে বাংলাদেশ মিশন। এ নিয়ে সকলেই ব্যস্ত রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের নেতৃত্বে। এছাড়াও ঢাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নিরাপত্তা বাহিনীর লোকজন আগেই আসার কথা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এ মোমেনও যথারীতি আগেই নিউইয়র্কে এসে সমস্ত কর্মসূচি নিয়ে সংশ্লিষ্টদের সাথে কথা বলবেন বলে জানা গেছে। আরো জানা গেছে, বেশ কটি গুরুত্বপূর্ণ রাষ্ট্রের প্রধানদের সাথে শেখ হাসিনার বৈঠকের সম্ভাবনা রয়েছে। সেগুলো জাতিসংঘ এবং শেখ হাসিনার হোটেল কক্ষে হতে পারে। সফরসঙ্গির অধিকাংশই গ্র্যান্ড হায়াতে উঠলেও প্রধানমন্ত্রীসহ তার ঘনিষ্ঠ কর্মকর্তারা থাকবেন হোটেল প্যালেসে। সেই হোটেলে প্রেসিডেন্ট ট্রাম্প, প্রধানমন্ত্রী মোদিসহ বেশ ক’টি দেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রীরা থাকবেন।

এদিকে, দলীয় সভাপতি শেখ হাসিনাকে জেএফকে এয়ারপোর্টে বিপুলভাবে অভ্যর্থনা জানানোর প্রস্তুতি চলছে আওয়ামী পরিবারে। আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে জনসংযোগ শুরু হয়েছে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে সাংগঠনিক বিরোধী এবং সম্মেলনের দাবিতে পৃথক সভা-সমাবেশ হলেও শেখ হাসিনার সকল অনুষ্ঠানের প্রতি অঘোষিত ঐক্য বিরাজ করছে। এয়ারপোর্ট, জাতিসংঘের সামনে এবং নাগরিক সংবর্ধনাস্থলে সকলেই দলে দলে জড়ো হবার সংকল্প ব্যক্ত করছেন। সভাপতি ড.সিদ্দিকুর রহমানও চষে বেড়াচ্ছেন বাংলাদেশী অধু্যূষিত এলাকায়। সকলের প্রতি আহবান রাখছেন নেত্রী শেখ হাসিনার জাতিসংঘ সফরের সময় সরব থাকার জন্যে। বিশেষ করে জামাত-শিবিরের যে কোন অপতৎপরতা এবং বিএনপি যদি কোন অশুভ আচরণে প্রবৃত্ত হয়, তাহলে তা যেন নিয়মতান্ত্রিকভাবে প্রতিহত করা হয়-সে অনুরোধ জানাচ্ছেন নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী। আওয়ামী লীগের অপর অংশের নেতৃত্বে রয়েছেন ড. প্রদীপ রঞ্জন কর, মিসবাহ আহমেদ, ফরিদ আলমসহ অনেকে। তারাও একই ভাষায় প্রবাসীদের আহবান জানাচ্ছেন সভাপতি শেখ হাসিনার জাতিসংঘ সফরকে সর্বাত্মকভাবে সফল করার জন্যে। তারা বলছেন যে, শেখ হাসিনা শুধু বাংলাদেশের প্রধানমন্ত্রী নন, তিনি জাতিসংঘে আসছেন বিশ্বনেতা হিসেবে। ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে স্বেচ্ছাসেবক লীগ এবং খাবার বাড়ি চত্বরে আওয়ামী পরিবারের ব্যানারে পৃথক দুটি সভা/র‌্যালি থেকেও শেখ হাসিনার সকল কর্মসূচি সর্বাত্মকভাবে সফল করার আহবান জানানো হয়।

১৮ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের উদ্যোগে এক জনসংযোগ সমাবেশ হবে জ্যাকসন হাইটসে। এতে সকল সদস্য-কর্মকর্তাসহ মুজিব আদর্শে উজ্জীবিত প্রবাসীদের উপস্থিতি কামনা করেছেন এই সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি জাকারিয়া চৌধুরী।
এদিকে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র আগমন উপলক্ষে বস্টনে নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের প্রস্তুতি সভা হয় ১১ সেপ্টেম্বর। ক্যামব্রিজের একটি মিলনায়তনে সংগঠনের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইকবাল ইউসুফ এর পরিচালনায় অনুষ্ঠিত এ সভা থেকে নিউইয়র্কে জেএফকে এয়ারপোর্টে শেখ হাসিনাকে সাদর অভ্যর্থনাসহ নাগরিক সংবর্ধনায় যোগদানের সংকল্প ব্যক্ত করা হয়। এছাড়া, ২৭ সেপ্টেম্বর সাধারণ পরিষদে প্রধানমন্ত্রীর ভাষণের সময় জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশেও অংশগ্রহণ করবে।

প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সৈয়দ আবু হাসনাত, নিউ ইংল্যান্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক, মনজুর আলম, মোহাম্মদ মিয়াজী, আবু আলম, কাজী আবসার প্রমুখ। এনআরবি নিউজ

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
Situs Streaming JAV