Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশিদের ব্যবসার সুযোগ

অনলাইন ডেস্ক পঠিত: 195 বার

প্রকাশিত: May 19, 2012 | 10:14 AM

জাতিসংঘের সাথে বাংলাদেশিদের ব্যবসার করার সুযোগের বিভিন্ন দিক তুলে ধরে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে গত বৃহস্পতিবার। নিউইয়র্কের ম্যানহাটনস্থ জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশন কার্যালয়ে অনুষ্ঠিত ওয়ার্কশপে জাতিসংঘ প্রকিউরমেন্ট বিভাগের পরিচালক দিমিত্রী ডেবভোপলি জানান, জাতিসংঘ বিভিন্ন দেশ থেকে ২০১১ সালে প্রায় তিন হাজার ১শ ৭০ কোটি ডলারের দ্রব্যাদি ক্রয় ও সার্ভিস গ্রহণ করেছে। বাংলাদেশী ব্যবসায়ীরা জাতিসংঘে এই বিপুল দ্রব্যাদি সরবরাহ সার্ভিস প্রদান করে লাভবান হতে পারেন।

সেমিনারে নিউইয়র্কে বসবাসরত প্রতিষ্ঠিত বাংলাদেশী ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন। বাংলাদেশ স্থায়ী মিশনের ডেপুটি স্থায়ী প্রতিনিধি মোস্তাফিজুর রহমান, মিশনের মিনিস্টার কালচারাল অধ্যাপক মমতাজউদদীন আহমদ ছাড়াও ব্যবসায়ী নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন খানস টিউটোরিয়াল’স এর কর্ণধার ও একুশে পদকপ্রাপ্ত ড.মনসুর খান, বিশিষ্ট ব্যবসায়ী,জেবিবিএ’র সাবেক সভাপতি সাঈদ রহমান মান্নান, বাংলাদেশ সোসাইটির সভাপতি এম এ আজিজ, সাপ্তাহিক আজকাল-এর প্রকাশক ও জেবিবিএ’র সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো, আব্দুল হাই জিয়া, কাকাতুয়া এজেন্সির কর্ণধার পারভেজ কাজী, হক ইয়েলো সার্ভিসের অধ্যক্ষ আজিজুল হক মুন্না, পপুলার ড্রাইভিংয়ের কর্ণধার ও জেবিবিএ’র সহ-সভাপতি আব্দুর রহিম হাওলাদার, জেবিবিএ’র দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, ডা: মাসুদুল হাসান, ফোর স্টারের বিলাল চৌধুরী, জেবিবিএ’র সাবেক কর্মকর্তা আশরাফুল হাসান বুলবুল, দেওয়ান বজলু, সঙ্গীত তারকা ফুয়াদ আল মুক্তাদীর,গোলাম সারোয়ার হারুন প্রমুখ।

 

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV