জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড. মোমেনকে নিউইয়র্কে বৃহত্তর সিলেট বাসীর নাগরিক সংবর্ধনা বুধবার
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত, চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এবং বঙ্গবন্ধু ফাউন্ডেশন বাংলাদেশ’র সভাপতি ড. এ কে আবদুল মোমেনকে নিউইয়র্কে বৃহত্তর সিলেট বাসী নাগরিক সংবর্ধনা দিচ্ছে আগামী ৪ অক্টেবর বুধবার।
বিশ্ববরেণ্য কুটনীতিক ড. এ কে আব্দুল মোমেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক সফর সঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে আগমন উপলক্ষে বৃহত্তর সিলেটবাসী তাকে এ নাগরিক সংবর্ধনা প্রদান করছে। জ্যাকসন হাইটসের বেলোজিনো (সাবেক নান্দুজ) পার্টি হলে বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠেয় এ নাগরিক সংবর্ধনায় সকলকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।
উল্লেখ্য যে, যুক্তরাষ্ট্রে দীর্ঘ প্রবাস জীবন শেষে ২০১৫ সালের ১৯ নভেম্বর ড. মোমেন বাংলাদেশে ফিরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে। এর আগে প্রধানমন্ত্রী ২০০৯ সালের আগস্টে তাকে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলে ২০১৫ সালের মাঝামাঝি পর্যন্ত তিনি সে দায়িত্ব সফলতার সাথে পালন করেন। বর্তমানে ড. মোমেন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
- নিউইয়র্কে বহির্বিশ্বের সবচেয়ে বড় মুসলিম করবস্থান স্কচটাউন বাংলাদেশ সেমিট্রির যাত্রা শুরু
- নিউইয়র্কে মুন্সিগঞ্জ-বিক্রমপুর অ্যাসোসিয়েশনের বর্ণিল অভিষেক
- Bangladesh Calls for Stronger Support for LDCs Ahead of Doha Midterm Review
- নিউইয়র্কে জাতিসংঘে স্বল্পোন্নত দেশগুলোর জন্য আরও আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে বাংলাদেশ
- Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN
- এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ
- Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda
- নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ