Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিসের যৌথ উদ্যোগে সার্ধশত রবীন্দ্র জয়ন্তী উদযাপন

অনলাইন ডেস্ক পঠিত: 19 বার

প্রকাশিত: June 7, 2011 | 8:49 AM

শারকে চামান খান: জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন এবং বাংলাদেশ কনসুলেট জেনারেল অফিস, নিউইয়র্কের যৌথ উদ্যোগে ৫ই জুন পালিত হলো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্ম-জয়ন্তী। স্থায়ী মিশনের মিলনায়তনে জাতিসংঘে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক এবং প্রবাসে অবস্থানরত রবীন্দ্র অনুরাগীদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানান স্থায়ী প্রতিনিধি ড. এ. কে. আব্দুল মোমেন।

 

স্বাগত বক্তব্যে তিনি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য নিয়ে আলোচনা করেন। কনসাল জেনারেল শাব্বির আহ্মদ চৌধুরী তার বক্তব্যে রবীন্দ্রনাথের বিভিন্ন দিক নিয়ে আলোকপাত করেন। পশ্চিমা বিশ্বের সঙ্গে রবীন্দ্রনাথের সাহিত্য প্রতিভার পরিচিতি এবং এর প্রেক্ষাপটে নোবেল প্রাপ্তির ওপর আলোচনা করেন বিশিষ্ট প্রাবন্ধিক হাসান ফেরদৌস। আলোচনায় আরো অংশ নেন জাতিসংঘে নেপাল স্থায়ী মিশনের মিনিস্টার অমৃত রাই (Amrit Rai), শ্রীলংকা মিশনের প্রথম সচিব ধামিকা সেমাসিংহে (Dhammika Semasinghe) এবং নিউইয়র্ক টেগোর সোসাইটির রজার সেন গুপ্ত (Roger Sen Gupta)।

 

সাংস্কৃতিক পরিবেশনা শুরু হয় বিশিষ্ট তবলা বাদক তপন মোদক এবং তার সন্তান সজীব মোদকের অক্টোপ্যাডের যুগলবন্দী উপস্থাপনায়। এরপর নেপালী ভাষায় সোনারতরী কবিতা আবৃত্তি করেন জ্যোতি পোড়েল, রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করেন দুলু মাহমুদ, আবৃত্তি ও পাঠে অংশ নেন মোঃ আইনুজ্জামান, মোঃ আনিসুর রহমান, সেমন্তী ওয়াহেদ এবং জামাল উদ্দিন হোসেন। উদীচীর পরিবেশনায় ‘চিত্রাঙ্গদা’ নৃত্যনাট্যের আংশিক উপস্থাপনা ছিল অনুষ্ঠানের প্রধান আকর্ষন। অনুপ দাসের নৃত্য পরিচালনায় এতে চিত্রাঙ্গদার ভূমিকায় ছিলেন নন্দিনী পোদ্দার। সর্বশেষ উপস্থাপনায় গোলাম সারোয়ার হারুনের নির্দেশনায় বিসর্জন কাব্যনাট্যের অংশ বিশেষের উপস্থাপনা উপস্থিত দর্শকদের মুগ্ধ করেছে।

 

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনার দায়িত্বে ছিলেন মিনিস্টার (কালচারাল) অধ্যাপক মমতাজউদদীন আহমদ এবং তাসনিম মাহফুজ। সাংস্কৃতিক পরিবেশনা শেষ হয় জাতীয় সংগীতের মাধ্যমে। দেশীয় খাবারের আপ্যায়নের মাধ্যমে সার্ধশত জন্ম জয়ন্তীর অনুষ্ঠানটি শেষ হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV