জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে আধুনিক বাজেট ব্যবস্থাপনা বিষয়ক আইবাস++ ও ব্যাকস্ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত
ইউএসএনিউজঅনলাইন.কম, নিউইয়র্ক : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে নিউইয়র্কস্থ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে তিন দিন ব্যাপি (১২-১৪ মার্চ ২০১৯) সমন্বিত বাজেট ও হিসাবরক্ষণ পদ্ধতি -আইবাস++ ( Integrated Budget and Accounting System –IBAS++ ) এবং বাজেট ও হিসাবরক্ষণ শ্রেণীবিণ্যাস পদ্ধতি -ব্যাকস্ (Budget and Accounting Classification System –BACS) এর উপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালার মূল লক্ষ্য হচ্ছে বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে সরকারি অর্থের দক্ষ ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং অনলাইনে নিজস্ব বাজেট প্রস্তাবনা প্রণয়নের মাধ্যমে প্রতিষ্ঠানের বাজেটকে আরও বাস্তবধর্মী করা।

কর্মশালাটিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস; কানাডার অটোয়া, টরান্টো; মেক্সিাকোর মেক্সিকো সিটি; ব্রাজিলের ব্রাসিলিয়া ও পোলান্ডের ওয়ারশো-তে বাংলাদেশ মিশনসমূহে কর্মরত দূতালয় প্রধান ও হিসাব রক্ষণ কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।
তিন সদস্য বিশিষ্ট বিষয় বিশেষজ্ঞ দলের মধ্যে ছিলেন অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহা-পরিচালক (প্রশাসন) সালাহ্উদ্দিন নোমান চৌধুরী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (অর্থ) শেখ ফরিদ। বিশেষজ্ঞগণ কর্মশালায় অংশগ্রহণকারীদের আইবাস++ ও ব্যাকস্ সিস্টেম ব্যবহারের মাধ্যমে ২০১৯-২০ অর্থবছর হতে বাংলাদেশ সরকারের গৃহীতব্য আধুনিক ডিজিটাল বাজেটিং সিস্টেম এবং আধুনিক বাজেট ব্যবস্থাপনার বিভিন্ন মৌলিক বিষয়ের সাথে পরিচয় করিয়ে দেন। তাছাড়া অনলাইন বাজেটিং এর উপরে কর্মকর্তাদের হাতে-কলমে প্রশিক্ষণ দেয়া হয়। কর্মশালার সমাপনী দিবসে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন।
- New York Attorney General James Announces Election Protection Hotline Ahead of November General Election
- ASAAL’s 19th Annual Convention Draws Nearly 500, Calls for Stronger Civic Engagement and Workers’ Rights
- নিউইয়র্কে ট্রাফিক এজেন্ট ইউনিয়নের সভায় দুই বাংলাদেশি নেতাকে ঘিরে সংঘর্ষ, আসন্ন নির্বাচন ঘিরে নেতৃত্বের বিরোধ প্রকাশ্যে
- দেহের মেহরাবে অনন্তের দীপ
- নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির নির্বাচন স্থগিতের প্রতিবাদে ব্রঙ্কসে ‘সেলিম-আলী’ পরিষদের সমাবেশ; মামলার কারণে আর্থিক ক্ষতি ও ভোটাধিকার ব্যাহত হওয়ার অভিযোগ
- নিউইয়র্কে আ্যসালের ১৯তম বার্ষিক কনভেনশন অনুষ্ঠিত; শ্রমিক অধিকার, নাগরিক ক্ষমতায়ন ও রাজনৈতিক প্রতিনিধিত্ব নিশ্চিতের অঙ্গীকার
- নিউইয়র্কে আদালতের নিষেধাজ্ঞায় স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন; ওসমান চৌধুরীর সদস্যপদ প্রত্যাখ্যান নিয়ে মামলা, ৫ নভেম্বর পরবর্তী শুনানি; সংবাদ সম্মেলনে আইনি পরিস্থিতি তুলে ধরল নির্বাচন কমিশন
- হানি ট্র্যাপে হত্যার অভিযোগ, সাগরের মামলা পিবিআইতে দেওয়ার দাবি পরিবারের; প্রধান আসামির জামিনে উদ্বেগ, দ্রুত গ্রেপ্তার ও সুষ্ঠু তদন্তের আহ্বান