Wednesday, 24 June 2026 |
শিরোনাম
Rohingyas Want to Return Home, Bangladesh Tells UN এক দশক ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া দেশের জন্য টেকসই নয়, রোহিঙ্গারাও নিজ দেশে ফিরে যেতে চায় : জাতিসংঘে বাংলাদেশ Bangladesh and UN Women pledge closer cooperation to advance women’s empowerment and the WPS agenda নিউইয়র্কে চিটাগং অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকা (মাকসুদ-মাসুদ) এর সংবাদ সম্মেলনে কুৎসা রটানোর প্রতিবাদ নারীর ক্ষমতায়ন এবং নারী, শান্তি ও নিরাপত্তা এজেন্ডা এগিয়ে নিতে বাংলাদেশ ও ইউএন উইমেনের ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার State Minister for Foreign Affairs Urges Stronger Global Action to Protect Civilians, Uphold Humanitarian Law and Support Rohingya Repatriation বেসামরিক জনগণের সুরক্ষা, আন্তর্জাতিক মানবিক আইন সমুন্নত রাখা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামার মহররম মাসের গুরুত্ব ও ফজিলত! Bangladesh Calls for Stronger Humanitarian Action and Women’s Leadership in Peacebuilding at UN Forum নিউইয়র্কে জাতিসংঘ ফোরামে মানবিক সহায়তা জোরদার ও শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব বৃদ্ধির আহ্বান বাংলাদেশের
সব ক্যাটাগরি

জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

অনলাইন ডেস্ক পঠিত: 73 বার

প্রকাশিত: March 28, 2016 | 6:12 PM

নিউইয়র্ক, ২৬ মার্চ : বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে আজ জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়। সকালে মিশন প্রাঙ্গনে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা করা হয়। মিশনের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেনের নেতৃত্বে মিশনের কর্মকর্তা ও কর্মচারীরা এতে অংশ নেন।
বিকেলে জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনের বিভিন্ন দিক তুলে ধরে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়। এরপর সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকৃত ৩০ লাখ শহীদ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। দিবসটি উপলক্ষ্যে দেয়া রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের বাণী পাঠ করে শোনানো হয়।
মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তৃতায় স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে। সাত বছর ধরেই জিডিপি প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি অর্জিত হয়েছে। প্রবাসী আয় কয়েকগুণ বেড়েছে। নারীর ক্ষমতায়ন হয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির পিতার আদর্শ বাস্তবায়িত হচ্ছে। কিছু অপশক্তি বাংলাদেশের এ অগ্রগতিকে বাঁধাগ্রস্ত করতে চায়। এসব অপশক্তিকে সকলে মিলে রুখে দিয়ে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় স্ব-স্ব অবস্থান থেকে অবদান রাখার জন্য তিনি প্রবাসীদের প্রতি আহবান জানান।
স্থায়ী প্রতিনিধি বলেন, বাংলাদেশ অত্যন্ত সফলতার সাথে এমডিজি অর্জন করেছে। এখন টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, এসডিজি’র ১৭টি লক্ষ্য ও ১৬৯টি টার্গেট পূরণে দেশকে এগিয়ে নিতে বাংলাদেশ স্থায়ী মিশন জাতিসংঘে কাজ করে যাচ্ছে। ২০২১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রধানমন্ত্রীর কর্মসূচী বাস্তবায়নে তিনি প্রবাসীদেরকে সার্বিক সহযোগিতা করার আহবান জানান।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতা এবং কয়েকজন বিশিষ্ট ব্যক্তি বক্তৃতা করেন। বক্তারা জাতির পিতার নেতৃত্বে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
স্থানীয় সর্বস্তরের প্রবাসী বাঙালি, যুক্তরাষ্ট্র ও নিউইয়র্ক আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া প্রতিনিধি ও সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যগণ অনুষ্ঠানে অংশ নেন। পরে জাতির পিতা, তাঁর পরিবারের শহীদ সদস্যগণ ও শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV