Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ১৮ সেপ্টেম্বর আসছেন প্রধানমন্ত্রী : জাতিসংঘের এজেন্ডায় বাংলাদেশের প্রস্তাব অন্তর্ভুক্ত

অনলাইন ডেস্ক পঠিত: 149 বার

প্রকাশিত: September 16, 2011 | 1:46 AM

ইউএসএনিউজ ডেস্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল শনিবার যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। যুক্তরাষ্ট্রে ১১ দিনের সরকারি সফরকালে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেবেন। ছাড়াও জাতিসংঘ মহাসচিব আয়োজিত সন্ত্রাস দমন, সংক্রামক ব্যাধি, নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্মেলনে  যোগ দেবেন। পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপুমনি, স্বাস্থ্যমন্ত্রী ডা. আফম রুহুল হক ও এ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্যসচিব এম এ করিম ও প্রেস সচিব আবুল কালাম আজাদ প্রধানমন্ত্রীর সঙ্গে থাকবেন। এছাড়া যুক্তরাষ্ট্রে ব্যবসা-বাণিজ্যের নতুন ক্ষেত্র অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিদলও তার সঙ্গে থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ২৪শে সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ  দেয়ার কথা রয়েছে। এ ছাড়া ২১শে সেপ্টেম্বর ইউএনজিএ’র উদ্বোধনী অনুষ্ঠানেও তার উপস্থিত থাকার কথা রয়েছে। ব্রাজিলের নতুন নারী প্রেসিডেন্ট দিলমা ভানা রুসে ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এতে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী ১৯শে সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব আয়োজিত সন্ত্রাস মোকাবিলা সংক্রান্ত এক সিম্পোজিয়ামে মূল বক্তব্য পেশ করবেন। ইউএনজিএ’র ৬৬তম অধিবেশনের সভাপতি কাতারের নাসির আবদুল আজিজ আল-নাসের, জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন এ সিম্পোজিয়ামে যোগ দেবেন। সিম্পোজিয়ামে সন্ত্রাস মোকাবিলায় বিষয়ে বক্তব্য উপস্থাপনের পর প্রধানমন্ত্রী মার্কিন ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখবেন। সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট, তুরস্কের প্রধানমন্ত্রী, নেপালের প্রধানমন্ত্রী, স্লোভেনিয়ার প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে। আগামী ২৮শে সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।  মানবজমিন
মাঈনুল আলম: জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৬তম অধিবেশনে অংশ নিতে আগামীকাল শনিবার রাতে নিউইয়র্ক রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সাধারণ পরিষদে ভাষণ প্রদান,বিতর্কে অংশগ্রহণ ছাড়াও প্রধানমন্ত্রী সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ, সংক্রামক ব্যাধি,নারীর ক্ষমতায়ন ও খাদ্য নিরাপত্তা বিষয়ে কয়েকটি অধিবেশন এবং কয়েকজন রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। এদিকে সাধারণ পরি-ষদের আলোচ্যসূচিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শান্তির মডেলের আলোকে প্রণীত‘শান্তি কেন্দ্রিক উন্নয়ন মডেল ও জনগণের ক্ষমতায়ন’ শীর্ষক বাংলাদেশের একটি প্রস্তাব গৃহীত হয়েছে। সাধারণ পরিষদের অধিবেশনের আলোচ্যসূচি নির্ধারণের জন্য দায়িত্বপ্রাপ্ত সাধারণ কমিটি সর্বসম্মতভাবে বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করে বলে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. আব্দুল মোমেন জানান।প্রসঙ্গত, কয়েক সপ্তাহ আগে বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী এবং সাধারণ সম্পাদক সরকার দলীয় হুইপ মির্জা আজম এমপির নেতৃত্বে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল জাতিসংঘের উপ-মহাসচিব ড. আশা রোজি মিগিরোর সাথে একান্ত বৈঠকে মিলিত হয়ে শেখ হাসিনার শান্তির মডেল সম্পর্কে তাকে অবহিত করেন। সে সময় মিস আশা তাদেরকে জানান,এ ধরনের একটি প্রক্রিয়াতেই আমরা বিশ্বশান্তির পথ ত্বরান্বিত করতে পারবো। ঐ প্রতিনিধি দলটি পরে ইউরোপীয় ইউনিয়ন,যুক্তরাষ্ট্র কংগ্রেসসহ আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভাবশালী সকল মহলের সাথে সাক্ষাত্ করে শেখ হাসিনার শান্তির মডেলের কপি হস্তান্তর করেন। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড.আবুল বারকাত।প্রধানমন্ত্রীর বিস্তারিত সফরসূচি

নিউইয়র্কে এগার দিনের সরকারি সফরকালে প্রধানমন্ত্রী অত্যন্ত ব্যস্ত সময় কাটাবেন। ২৪ সেপ্টেম্বর তিনি সাধারণ পরিষদে ভাষণ দেবেন। ২১ সেপ্টেম্বর তিনি অধিবেশনের উদ্বোধনী পর্বে যোগ দেবেন।

এদিন ব্রাজিলের প্রথম মহিলা প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফ ও মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভাষণ দেবেন। প্রধানমন্ত্রী ১৯ সেপ্টেম্বর জাতিসংঘ মহাসচিব বান কি মুন আয়োজিত একটি সিম্পোজিয়ামে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। এরপর সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ সংক্রান্ত আরেকটি সিম্পোজিয়ামে যোগ দেবেন প্রধানমন্ত্রী। এখানে মার্কিন ও আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন। সংক্রামক ব্যাধি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত উচ্চপর্যায়ের একটি বৈঠকে যোগ দেবেন। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি সংলাপেও যোগ দেবেন তিনি। এশিয়া সোসাইটি ও ইউএস চেম্বারস আয়োজিত মধ্যাহ্নভোজে অতিথি হিসাবে যোগ দেবেন প্রধানমন্ত্রী। ২০ সেপ্টেম্বর বিকালে শিকাগোর অটিজম এডভোকেট ডেভিড স্টার্নফিল্ড ও অটিজম স্পীকস, ইএসএ-এর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ২১ সেপ্টেম্বর রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আয়োজিত মধ্যাহ্নভোজে এবং মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা আয়োজিত নৈশভোজে যোগ দেবেন। ২২ সেপ্টেম্বর জাতিসংঘ জনসংখ্যা তহবিল আয়োজিত গ্রামীণ মহিলাদের অর্থনৈতিক ক্ষমতায়ন এবং খাদ্য ও পুষ্টি নিরাপত্তা শীর্ষক আলোচনায় যোগ দেবেন। এখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে মূল প্রবন্ধ পাঠ করবেন। ২৩ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। বাংলাদেশে ককাসের কো-চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলি,কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল, সৌদি পররাষ্ট্রমন্ত্রী, সদ্য স্বাধীন দেশ দক্ষিণ সুদানের রাষ্ট্রপতি,তুরস্ক ও নেপালের প্রধানমন্ত্রী, স্লোভেনিয়ার প্রেসিডেন্ট এবং জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ২৪ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ মিশনে সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখবেন এবং রাতে প্রবাসী বাংলাদেশীদের এক সংবর্ধনায় যোগ দেবেন। যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী স্বাস্থ্য পরীক্ষা করাবেন। ২৮ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. এ এফ এম রুহুল হক,পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, অ্যাম্বাসাডর এট লার্জ এম জিয়াউদ্দিন,প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুল করিম,পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদসহ ঊর্ধ্বতন কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা,সাংবাদিক ও ব্যবসায়ীরা রয়েছেন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীর সংখ্যা ৮৫ জন।ইত্তেফাক

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV