Wednesday, 22 July 2026 |
শিরোনাম
ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি Dr. Titumir calls for UN-led debt relief mechanism to safeguard investment in children and women Commerce Minister meets ECOSOC President and Vice-President to advance Bangladesh’s smooth LDC graduation নিউইয়র্কে ইকোসকের সভাপতি ও সহ-সভাপতির সঙ্গে বাণিজ্যমন্ত্রী মুক্তাদিরের বৈঠক: এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সমর্থন জোরদারের আহ্বান
সব ক্যাটাগরি

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে শ্রেষ্ঠত্ব বজায় রাখতে পুলিশকে ফ্রাঞ্চ ও আরবী ভাষা শেখানো হচ্ছে : নিউইয়র্কে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 169 বার

প্রকাশিত: June 21, 2013 | 12:59 PM

ইউএসএনিউজ অনলাইন, নিউইয়র্ক : যুক্তরাষ্ট্র সফররত বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু বলেছেন, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীর শ্রেষ্ঠত্ব অটুট রাখতে ইংরেজী ও বাংলার ভাষার পাশাপাশি ফ্র্যাঞ্চ এবং আরবী ভাষা শেখানো হচ্ছে বাংলাদেশের পুলিশ বাহিনীকে। আমাদের সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী দাঙ্গা হাঙ্গামার অবসানে অবিস্মরণীয় ভূমিকা পালন করে চলেছে বিভিন্ন মিশনে। ঐসব অঞ্চলে শান্তি বিনির্মাণেও বাংলাদেশী সৈন্য ও পুলিশকে ব্যবহার করতে চায় জাতিসংঘ। ঐসব দেশের মানুষকে শান্তি ও প্রগতির পথে উদ্বুদ্ধ করতে তাদের ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া দরকার বলেই আমরা আমাদের পুলিশ বাহিনীকে ফ্রাঞ্চ, আরবীসহ কয়েকটি ভাষা শেখাচ্ছি। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু এসব তথ্য উপস্থাপন করেন আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত সমাবেশে। এনা,

২১ জুন রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকাল) নিউইয়র্কে জ্যাকসন হাইটসে পালকি পার্টি সেন্টারে এ সমাবেশ অনুষ্ঠিত হয় সম্মিলিতভাবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট এবং মহানগর আওয়ামী লীগের উদ্যোগে। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদের পরিচালনায় এবং  ভারপ্রাপ্ত সভাপতি নজমুল ইসলামের সভাপতিত্বে এ সমাবেশে প্রতিমন্ত্রী ছাড়া আরো বক্তব্য রাখেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন, আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, নবী কমান্ডার, মাহবুবুর রহমান, সিরাজউদ্দিন হোসেন, আইরিন পারভিন, জাকারিয়া চৌধুরী, মহিউদ্দিন দেওয়ান, মোজাহিদুল ইসলাম, আবুল হাসিব মামুন, মোহাম্মদ আলী সিদ্দিকী, শিরিন আকতার দিবা, এডভোকেট শাহ বখতিয়ার, মাহাবুবুর রহমান টুকু, এম এ করিম জাহাঙ্গির, এডভোকেট আব্দুর রহমান মামুন, শামসুল আবদিন, সোলায়মান আলী, রফিকুল ইসলাম, শাহীন আজমল, নূরে আলম বাবু, আব্দুল হামিদ, আলী হোসেন গজনবী, আস্রাফউদ্দিন, মূলধারার রাজনীতিক খোরশেদ খন্দকার, যুক্তরাষ্ট্র যুবলীগ সভাপতি মিসবাহ আহমেদ, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজউদ্দিন সোহাগ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাখাওয়াত বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি জেড চৌধুরী জয় এবং সেক্রেটারী জাহাঙ্গির আলম প্রমুখ।

প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার কার্য অপ্রতিরুদ্ধ গতিতে এগিয়ে চলছে, কোন নাশকতা করে বিচার কাজ ঠেঁকাতে পারেনি, রায় কার্যকরও তারা বাধাগ্রস্ত করতে পারবেনা। সাম্প্রতিক নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের ভরাডুবি প্রসঙ্গে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন,.. রাষ্ট্র পরিচালনায় আমরা সফল কিন্তু স্থানীয় নির্বাচনে আমরা ব্যর্থ হয়েছি। গত সাড়ে ৪ বছরে বাংলাদেশে এত উন্নতি ও অগ্রগতি সত্বেও কেন এমন পরিস্থিতি, কেন এ ব্যর্থতা, কোথায় আমাদের ক্রুটি তা খতিয়ে দেখা হচ্ছে। চার সিটি কর্পোরেশন নির্বাচনের ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হবে। সাধারণ মানুষের সাথে আমাদের সম্পর্কের আরো উন্নতি এবং নেতা-কর্মীদের মধ্যে সাংগঠনিক যোগাযোগ আরো সবল করতে হবে। তাহলে কোন শক্তিই আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটকে আর এভাবে পরাজিত করতে পারবে না। অনুষ্ঠানে পাবনায় চিত্রা সেনের বাড়ি দখলমুক্ত করতে  প্রতিমন্ত্রীকে স্মারকলিপি প্রদান করা হয়। পরে অনুষ্ঠানে আওয়ামী লীগের ৬৫তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়।

উল্লেখ্য, প্রতিমন্ত্রী ১৯ জুন নিউইয়র্কে এসেছেন জাতিসংঘে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে বৈঠকের জন্য। ২০ জুন তিনি শান্তিরক্ষা মিশনের উর্দ্ধতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন পর্যায়ের কয়েকজনের সাথে বৈঠক করে শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ বাহিনীর আরো সদস্য অন্তর্ভূক্তির আহবান জানান।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV