জাতিসংঘ শান্তিরক্ষীদের ৯ মাসের বেতন হিসেবে বৃদ্ধি পেল ৬০ মিলিয়ন ডলার
নিউইয়র্ক, ১২ জুন জাতিসংঘের বাজেট ও প্রশাসন সংক্রান্ত পঞ্চম কমিটিতে শান্তিরক্ষীদের বেতন ৯ মাসের জন্য ৬০ মিলিয়ন মার্কিন ডলার বাড়ানোর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এ ৬০ মিলিয়ন ইউএস ডলার জাতিসংঘ মিশনে কর্মরত শান্তিরক্ষী প্রেরণকারী দেশসমূহের মধ্যে জাতিসংঘে কর্মরত শান্তিরক্ষীদের সংখ্যার অনুপাতে ভাগ করে দেয়া হবে। এটা হবে তাদের জন্য বর্তমানে নির্ধারিত মাসিক ১০২৮ ইউএস ডলার এর অতিরিক্ত। চলমান বিশ্বে বিরাজমান অর্থনৈতিক মন্দার কারণে পশ্চিমা দেশগুলোর চাপের মুখে শান্তিরক্ষা সংক্রান্ত মোট বাজেট ৭-৮ বিলিয়ন থেকে কমিয়ে ৭.৩১ বিলিয়ন ইউএস ডলার করা হলেও সৈন্য প্রেরণকারী দেশসমূহের চাপের মুখে সর্বসম্মতিতে শান্তিরক্ষীদের বেতন বাড়ানোর এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রক্রিয়ায় বাংলাদেশ প্রধানতম সৈন্য প্রেরণকারী দেশসমূহের অন্যতম হিসেবে প্রধান ভূমিকা পালন করে।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ কে এ মোমেন এনাকে জানান, জাতিসংঘে কর্মরত শান্তিরক্ষীদের লজিষ্টিকসসহ অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণকারী কর্র্তৃপক্ষ হ’ল বাজেট ও প্রশাসন সংক্রান্ত পঞ্চম কমিটি। এ কমিটিতে অন্য সৈন্য প্রেরণকারী দেশসমূহের সহযোগিতায় এটা হ’ল জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের তৃতীয় বারের মত উল্লেখযোগ্য সাফল্য। এর আগে এ মিশনের ঐকান্তিক প্রচেষ্টায় ২০১০ সালে শান্তিরক্ষীদের মৃত্যুজনিত ক্ষতিপূরণ ৫০ হাজার মার্কিন ডলার থেকে ৭০ হাজার মার্কিন ডলারে উন্নীত করা হয় এবং ২০১১ সালে শান্তিরক্ষীদের বেতন ২০১১/১২ অর্থবছরের জন্য এককালীন ৮৫ মিলিয়ন ইউএস ডলার বৃদ্ধির সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়াও শান্তিরক্ষা সংক্রান্ত নীতি নির্ধারণী পর্যায় বাংলাদেশীসহ সকল শান্তিরক্ষীদের আনুষাঙ্গিক বিষয়াদি বিবেচনার জন্য Department of Peacekeeping Operation (DPKO) I Department of Field Support (DFS) এ চাকুরীর ক্ষেত্রে সৈন্য প্রেরণকারীদেশসমূহের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এবিষয়ে আগামী বাজেট সেশনে একটি প্রতিবেদন দাখিল করা হবে।
ড. মোমেন আরো বলেন, বর্তমানে শান্তিরক্ষী বাহিনীতে বাংলাদেশ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে এবং এর সংখ্যা হচ্ছে প্রায় সাড়ে দশ হাজার। উল্লেখ্য যে, গত তিন বছরে বাংলাদেশ সর্বমোট ৪২,২৪৯ জন শান্তিরক্ষী পাঠায় এবং এদের মধ্যে ৩৪,৪৫৪ জন সেনাবাহিনীর এবং ৭,৪২৯ জন পুলিশ সদস্য। এ সংখ্যা সর্বকালের শ্রেষ্ঠ কারণ ২০০১ থেকে ২০০৪ সালে এদের সর্বমোট সংখ্যা ছিল যথাক্রমে ১৮,২২৫ জন সেনাবাহিনী এবং ৪৯১ জন পুলিশ সদস্য। জাতিসংঘের প্রতি ১০ জন শান্তিরক্ষীর মধ্যে একজন বাংলাদেশী এবং বাংলাদেশ মিশন এ সব অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এনা
- DRIVER CHARGED WITH MANSLAUGHTER IN DEADLY HIT-AND-RUN IN MARCH ON JAMAICA AVENUE
- নিউইয়র্কে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাংসদ অধ্যাপক সেলিম ভূঁইয়াকে সংবর্ধনা, কুমিল্লা বিভাগ শুধু সময়ের ব্যাপার
- UN General Assembly Adopts Bangladesh-Led Culture of Peace Resolution
- বাংলাদেশের উত্থাপিত ‘শান্তি ও সহাবস্থানের সংস্কৃতি’ বিষয়ক প্রস্তাব গ্রহণ করল জাতিসংঘ সাধারণ পরিষদ
- নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং
- New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals
- নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
