Friday, 5 June 2026 |
শিরোনাম
Bangladesh Secures Historic Victory in UNGA Presidency New York Attorney General James Secures Refunds for All New Yorkers Cheated by Nissan Dealerships’ Lease Overcharge Schemes নিউইয়র্কে নতুন সাংস্কৃতিক সংগঠন ‘হৃদয় বীণা সংগীতালয়’র যাত্রা শুরু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকীতে নিউইয়র্কে ‘জ্যাকসন হাইটস এলাকাবাসী’র দোয়া মাহফিল জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের ঐতিহাসিক বিজয় নিউইয়র্কে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবার নিউইয়র্ক সিটি’র উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালন নিউইয়র্ক স্টেট এসেমব্লি ডিস্ট্রিক্ট ৮৭’র নির্বাচনে কারিনা-জাকির মুখোমুখি NYIC Action Endorses Immigrant Champions and New Voices for NYS Legislature নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা ২০২৬ সম্পন্ন, ২০২৭ সালের বইমেলা ২১-২৪ মে নিউ জার্সিতে এস্টোরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ’র সাধারণ সম্পাদক জাবেদ উদ্দিনকে বিশেষ সম্মাননা প্রদান
সব ক্যাটাগরি

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শুরু, এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক পঠিত: 101 বার

প্রকাশিত: September 15, 2010 | 12:04 AM

কূটনৈতিক রিপোর্টার: জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনে এবারও বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাষণের স্থায়িত্ব হবে ১৫ মিনিট।
২৭শে সেপ্টেম্বর স্থানীয় সময় সকাল ৯টায় শুরু হওয়া অধিবেশনে ১১টা থেকে ১২টার মধ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে গতকাল থেকে জাতিসংঘ সাধারণ পরিষদের সম্মেলন শুরু হয়েছে। প্রধানমন্ত্রী এ সম্মেলনে যোগ দিতে শুক্রবার রাতে নিউ ইয়র্কের উদ্দেশে রওয়ানা হবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে থাকছে ১০০ সদস্যের প্রতিনিধি দল। ২০শে সেপ্টেম্বর থেকে ২২শে সেপ্টেম্বর সদস্য রাষ্ট্রগুলো সরকার ও রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা (এমডিজি) বিষয়ে তিন দিনব্যাপী উচ্চ পর্যায়ের প্লেনারি বৈঠক। তিনদিনে গোলটেবিল বৈঠক হবে ৬টি। ২০শে সেপ্টেম্বর নিউ ইয়র্ক সময় সকাল ৯টায় শুরু হবে এ বৈঠক। মধ্যাহ্নভোজের পর বিকালের বৈঠকে সরকার বা রাষ্ট্রপ্রধানরা বক্তব্য দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বক্তব্য দেবেন। সোমবার ঢাকায় জাতিসংঘ তথ্যকেন্দ্র থেকে জানা গেছে, ২৩শে সেপ্টেম্বর থেকে ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত চলবে সদস্য রাষ্ট্রগুলোর বার্ষিক ভাষণ। প্রতি বছর সাধারণ পরিষদে সরকার ও রাষ্ট্রপ্রধানরা বিভিন্ন ইস্যুতে বিতর্কে অংশ নেবেন। এ বার্ষিক বিতর্কের আগে সংস্থার বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। এ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে এমডিজি, এমডিজি সম্মেলনের অগ্রগতি, জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, ভঙ্গুর, রাষ্ট্র ও সংঘাত-পরবর্তী পুনর্গঠন ও সহযোগিতা, নিরাপত্তা পরিষদ সংস্কারসহ জাতিসংঘ সংস্কার, সাধারণ পরিষদকে কার্যকর করাসহ শান্তি রক্ষা কমিশন ও মানবাধিকার পরিষদের কর্মকাণ্ড নিয়ে আলোচনা ও পর্যালোচনা হবে। জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৫তম অধিবেশনের সভাপতিত্ব করছেন জাতিসংঘের বহুজাতিক কূটনীতিতে অভিজ্ঞ সুইডিশ পার্লামেন্ট ও মন্ত্রিসভার সাবেক সদস্য অর্থনীতির অধ্যাপক জোসেফ ডেইস।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী গতবছর জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৪তম অধিবেশনে ২৭শে সেপ্টেম্বর বাংলায় ভাষণ দিয়েছিলেন।
বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV