জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে “2006 UN Global Counter Terrorism Strategy”র পক্ষে সর্বসম্মতিক্রমে সমর্থন জ্ঞাপন
শারকে চামান খান, নিউইয়র্ক: জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে “2006 UN Global Counter Terrorism Strategy” র পক্ষে সবকটি সদস্য রাষ্ট্র দ্ব্যর্থহীন সমর্থন জ্ঞাপন করেছে। গত৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে চার বছর আগে গৃহীত বিশ্ব সন্ত্রাস প্রতিরোধ স্ট্রাট্রেজি বাস্তবায়নে সদস্যরাষ্ট্র এবং অন্যান্য বিশ্ব সংস্থা ও প্রতিষ্ঠান সমূহকে উদাত্ত আহ্বান জানানো হয়। সত্তরটি সদস্যরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিগণ এ অধিবেশনে বক্তব্য প্রদানকালে সন্ত্রাসবিরোধী স্ট্রাটেজির রেজুল্যুশনটি দ্রুততার সাথে শেষ করায় এর ফ্যাসিলিটেটর বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ড. এ.কে. আব্দুল মোমেন এবং তার টিমকে ধন্যবাদ জানান।
জাতীয়, আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস মোকাবেলায় এই স্ট্রাটেজি গৃহীত হয়েছে। সন্ত্রাস প্রতিরোধে সদস্যরাষ্ট্র সমূহের একক এবং সামষ্টিকভাবে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই স্ট্রাটেজি দ্রুত বাস্তবায়নে সকলে মত ব্যক্ত করেন। ড্রাফট রেজ্যুলুশনের ফ্যাসিলিটেটর হিসেবে বক্তব্য প্রদানকালে ড. মোমেন বলেন, সন্ত্রাস প্রতিরোধ জাতিসংঘের কার্যক্রমগুলির মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এবং কঠিন কাজ। তিনি বলেন, রেজ্যুলুশনটি গ্রহণকালে তিনি সকলের ঐকমত্যের ওপর গুরুত্ব দেন। কেননা বিশ্বব্যাপী সন্ত্রাসের গভীরতা ও প্রকৃতিগত পরিবর্তনের ব্যপ্তি বাড়ায় ঐকমত্য ব্যাতিরেকে সন্ত্রাসের চ্যালেঞ্জ মোকাবেলা সম্ভবপর নয়। এ রেজ্যুলুশন গ্রহণকালে আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং প্রাসঙ্গিক কনভেনশন ও প্রটোকলগুলোকে গুরুত্বের সাথে বিবেচনা করা হয়েছে বলে ড. মোমেন সাধারণ পরিষদকে অবহিত করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি