Friday, 24 July 2026 |
শিরোনাম
নিউইয়র্কের জ্যামাইকায় জল খাবার রেস্টুরেন্ট এর গ্র্যান্ড ওপেনিং New York Attorney General James Secures $375,000 from 1-800-Flowers for Deceiving Consumers About Automatic Subscription Renewals নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’ ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030 বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি
সব ক্যাটাগরি

জাতিসংঘ সাধারণ পরিষদে বঙ্গবন্ধুর বাংলায় ভাষণের ৪৬ বছর: যুক্তরাষ্ট্র সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ’র আনন্দ সমাবেশ (ভিডিও)

অনলাইন ডেস্ক পঠিত: 181 বার

প্রকাশিত: September 26, 2020 | 2:04 PM

ইউএসএনিউজঅনলাইন.কম : জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণের ৪৬ বছর পূর্তি উপলক্ষে গত ২৫ সেপ্টেম্বর শুক্রবার নিউইয়র্কে ব্রঙ্কসের স্টার্লিং-বাংলাবাজার এলাকায় এশিয়ান ড্রাইভিং স্কুলের দেয়ালে অঙ্কিত বাংলাদেশ ম্যুরালের সামনে আনন্দ-সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী সম্মিলিত বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ। উল্লেখ্য, ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর বাংলাদেশকে জাতিসংঘ সদস্যরাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত করে। এরই ধারাবাহিকতায় ওই বছরের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের শীর্ষ সম্মেলনে বাংলাদেশের জাতির পিতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দেন। খবর ইউএসএনিউজঅনলাইন’র।
যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা তোফায়েল চৌধুরীর সভাপতিত্বে এবং হৃদয়ে বাংলাদেশ’র সাধারণ সম্পাদক পল্লব সরকারের পরিচালনায় এ আয়োজনে প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশী বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম বাদশা। স্বাগত বক্তব্য রাখেন উদযাপন পরিষদের সদস্য সচিব সাইদুর রহমান লিংকন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিক আব্দুস শহীদ, মোহাম্মদ এন মজুমদার, মুক্তিযোদ্ধা আবু কায়সার চিশতী, আওয়ামীলীগ নেতা গোলাম রব্বানী, কমিউনিটি এক্টিভিস্ট হাবিব ফয়েজি, মিয়া মো. দাউদ, নুরে আলম জিকু, মো. নূর উদ্দিন মজুমদার, নূরুল ইসলাম, জামাল আহমেদ, মামুন রহমান, মাকসুদা আহমেদ, রুহেল চৌধুরী সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবারের সহযোগিতায় আয়োজিত এ অনুষ্ঠানে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন / স্পন্সরড কন্টেন্ট
ট্যাগ:
সর্বশেষ সংবাদ
Situs Streaming JAV