জাতি সংঘে ফিলিস্তিনি জনগণের সংহতি দিবস উদযাপন
হাকিকুল ইসলাম খোকনঃ জাতি সংঘে ফিলিস্তিনি জনগণের আন্তর্জাতিক সংহতি দিবস উদযাপন করা হয় গত ২৯ নভেম্বর সোমবার। সকাল ১০টায় নিউইয়র্কের জাতি সংঘের সদর দপ্তরের কনফারেন্স হল ২ এ এই দিবসটি উদযাপন করা হয়।ফিলিস্তিনি জনগণের এই সংহতি দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান ও জাতি সংঘে সেনেগালের স্থায়ী প্রতিনিধির রাষ্ট্রদূত আবদউ সালাম দিয়ালোর সমন্বয় ও সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন জাতি সংঘের জেনারেল

এ্যাসেম্বলীর প্রেসিডেন্ট জোসেফ ডেইস, জাতি সংঘের ডেপুটি সেক্রেটারী জেনারেল আশা-রোজ মিজিরো, জাতি সংঘের সিকিউরিটি কাউন্সিলের প্রেসিডেন্ট ও যুক্তরাজ্যে এবং নর্দান আইয়ারল্যান্ডের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মার্কলাইয়াল গ্রান্ট, জাতি সংঘে ফিলিস্থিনি স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত রিয়াদ মনসুর, জাতি সংঘে শ্রীলংকার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত পলিথা টি,বি, কোহানা, জাতি সংঘে মিশনের রাষ্ট্রদূত মাজেদ এ. আবদেল আজিজ, জাতি সংঘে তাজাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সিরোদজিদিন এম.এসলভ, জাতি সংঘে মালাওয়াই স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ব্রায়ান জি বাউলার, জাতি সংঘে লীগ অব আরব ষ্টেট প্রতিনিধি ইয়াহিয়া এ মাহমাসানী এবং সিভিল সোসাইটির জুডিথ লে ব্ল্যাঙ্ক।

২য় পর্বে ছিল ফিলিস্থিনি জনগণের উপর নির্যাতনের কাহিনী অবলম্বনে নির্মিত দ্য গাজা মোনো লগিম আজথার থিয়েটার ফিলিস্থিন অভিনয় পর্ব। এতে ২০ সদস্যের তরুণ–তরুনী তাদের অভিনয়ে ইসরাইল কর্তৃক কিভাবে ফিলিস্থিনি জনগণ নির্যাতিত হচ্ছে তার করুন চিত্র।

জাতি সংঘের এই অনুষ্ঠানে বাঙ্গালী কম্যুনিটি থেকে জাতি সংঘের অন্তর্ভূক্ত এনজিও আরব-ইসরাইলি সমন্বয় কমিটির চেয়ারম্যান ড. সুধাংশু ভূষণ কর্মকার, সাউথ এশিয়ান হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারী রতন বড়ুয়া, বাংলাদেশ মানবাধিকার পরিষদের সভাপতি সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন, বাংলাদেশের ধর্মেশ্বর ভিক্ষু, বাংলাদেশ বৌদ্ধ বিহারের দেবাষিশ ভিক্ষু ও অসিম বড়ুয়া আমন্ত্রিত হিসেবে অংশগ্রহণ করেন।
- নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকা পুলিশ কর্মকর্তার নামে সড়ক ‘ডিটেকটিভ দিদারুল ইসলাম ওয়ে’
- ECOSOC recommends UN General Assembly to take decision on Bangladesh and Nepal’s LDC graduation extension requests
- ইকোসকের সুপারিশ: বাংলাদেশ ও নেপালের এলডিসি উত্তরণের প্রস্তুতিকাল বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সাধারণ পরিষদ
- Bangladesh co-chairs multi-stakeholder panel session on Global Road Safety, calls for stronger institutions to save lives
- নিউইয়র্কে জাতিসংঘের সড়ক নিরাপত্তাবিষয়ক বহুপক্ষীয় প্যানেল অধিবেশনে বাংলাদেশের যৌথ-সভাপতিত্ব; প্রাণহানি কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান
- Road Transport Minister reaffirms Bangladesh’s commitment to halving road traffic deaths by 2030
- বাংলাদেশে ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার পুনর্ব্যক্ত সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর
- ধুমকেতু ছিনিয়ে নেয় সম্মোহনী টিয়েম্পো: ইয়ামালের উদ্দেশ্যে ফুটবল পদাবলি